Published : 17 May 2026, 04:26 PM
‘সম্মানে, উদযাপনে, ঐতিহ্যের গল্প’-এই বিষয় নিয়ে ঈদুল আজহার নতুন সংগ্রহ নিয়ে এসেছে লা রিভ।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বিজ্ঞপ্তিতে বলেন, “ঈদুল আজহা আমাদের কাছে শুধু উৎসবের দিন নয়; এটি কৃতজ্ঞতা, আত্মত্যাগ ও পরিবারের সঙ্গে সম্পর্ককে নতুন করে অনুভব করার সময়। ‘অনার্ড’ কালেকশনে আমরা সেই অনুভূতিকে পোশাকের রং, প্রিন্ট, ফেব্রিক ও কারুকাজে প্রকাশ করতে চেয়েছি।”

তিনি আরও বলেন, “এবারের ঈদুল আজহা কালেকশনে ’কারুশিল্প, ঐতিহ্য, প্রকৃতি থেকে বাছাই করা রং এবং পরিশালীত উৎসবের পোশাক’ এই চারটি বিষয় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।”
‘অনার্ড’ বিষয়বস্তু নিয়ে মানুষের সঙ্গে মাটি, প্রকৃতি, পরিবার ও সংস্কৃতির সম্পর্ক তুলে ধরার চেষ্টা করেছে। কারণ দ্রুত বদলে যাওয়া সময়েও ঈদের পোশাকে বাংলাদেশিরা আপন শিকড়ের ছোঁয়া, পরিমিত সৌন্দর্য ও আরামের অনুভূতিই খুঁজে ফেরেন।

রং হিসেবে বেছে নেওয়া হয়েছে বাটারক্রিম, পিলড্ লিচি, পাটি বেইজ, জেডেড টিল, ডার্ক কোরাল, কমবুচা, ওয়ালনাট, ব্ল্যাকবেরি, লস্ট লাইল্যাক, কোরাল হেজ ও অ্যালজি ব্লুমের মতো কোমল, মাটিঘেঁষা ও উৎসবমুখর রং।
‘প্রিন্ট স্টোরি’তে গুরুত্ব পেয়েছে হাতেবোনা কারুকাজ ও প্রিন্টের মিশ্রণ। ‘র-ইম্প্রেশন’ নামের ‘প্রিন্ট স্টোরি’তে দেখা যাবে কাঁচা ডাই ও মাটির মতো গঠন। ‘টেন্ডার সেরেনিটি’তে আছে নরম প্যাস্টেল ও জলরংয়ের মতো মিশে যাওয়া রং। ‘কোলাজড্ ক্যামো’ প্রকৃতির স্তর, গাছের ছাল ও কাগজের টেক্সচার থেকে অনুপ্রাণিত। ‘কার্ভেশাস কন্ট্যুর’-এ আধুনিক স্ট্রাইপের গ্রাফিক। ‘অর্নেট সিম্বলজি’তে আছে পুরোনো অলংকার, লেস ও প্রতীকী নকশার ভাবনা। ‘ইন্টেলিজেন্ট ক্রাফট’য়ে দেখা যাবে এই মৌসুমের ফুলেল মোটিফের ব্যবহার।
‘বোহেমিয়ান মোটিফ’ ও ‘প্যাটার্ন’গুলোও এই সংগ্রহে ভূমিকা রেখেছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় ইসলামিক মোটিফও রয়েছে।

গরমের মধ্যে ঈদে বলে বেছে নেওয়া হয়েছে সুতি, ভিসকোস, লিনেন-ব্লেন্ড, কটন-ব্লেন্ড জর্জেট, কটন-জ্যাকার্ড, ব্রিদেবল ফেইলি, রেমি ও ‘স্লাব কটন। ঐতিহ্যবাহী মসলিনের সাথেই সিল্ক-ভিসকোস ব্লেন্ডেড কাপড়ে নকশা করা হয়েছে ‘নার্গিসাস বাই লা রিভে’র পোশাকগুলো।
নারীদের জন্য আছে শাড়ি, সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিক, টিউনিক উইথ শ্রাগ, গাউন, আবায়া-স্টাইল গাউন, স্কার্ট-পালাজ্জো ও ফিউশনধর্মী নানা পোশাক।
শাড়িতে আধুনিক উপস্থাপনায় বাংলার ঐতিহ্যবাহী রং ও মোটিফ দেখা যাবে।

পুরুষদের জন্য রয়েছে সেমি ও লং পাঞ্জাবি, প্রিমিয়াম পাঞ্জাবি, কাবলি সেট, ওয়েস্টকোট, রেগুলার ও ড্রপ শোল্ডার টিশার্ট, পোলো, শার্ট, পাজামা ও বটমওয়্যার।
পোশাকে বেশি গুরুত্ব পেয়েছে জ্যাকার্ড, টুইল, ভিসকস, ব্লেন্ডেড ফেব্রিক, টেক্সচার্ড সলিড, সূক্ষ্ম জ্যামিতিক প্রিন্ট ও পরিমিত কারুকাজ। ফলে পোশাকগুলো একই সঙ্গে ঈদের উপযোগী, আরামদায়ক ও আধুনিক।

এছাড়া শিশু ও পরিবারের সব সদস্যদের সাথে মিলিয়ে পোশাকের আয়োজন থাকছে।