১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিশ্বরঙে ‘আগমনী ছাড়’

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে কেনাকাটাকে আরও আনন্দময় ও সাশ্রয়ী করে তুলতে এই আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Sep 2026, 01:35 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

দুর্গাপূজাকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ আয়োজন করেছে বিশেষ ‘আগমনী ছাড়’ আয়োজন। পূজার কেনাকাটায় ক্রেতাদের জন্য এই আয়োজনে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

২৮ অগাস্ট থেকে শুরু হওয়া এই ছাড় চলবে ১৯ সেপ্টেম্বর। প্রতিষ্ঠানের অনলাইন প্ল্যাটফর্ম এবং সকল বিক্রয়কেন্দ্রে এই সুবিধা মিলবে।

বিশ্বরঙ -এর কর্ণধার বিপ্লব সাহা বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, “আগমনী ছাড়’ ক্যাম্পেইনের মাধ্যমে আসন্ন দুর্গাপূজার আনন্দে ক্রেতাদের বেশি সম্পৃক্ত করতেই এই আয়োজন। একই সঙ্গে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সমকালীন ফ্যাশনের সমন্বয়ে তৈরি বিশ্বরঙের কালেকশন আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াও আমাদের লক্ষ্য।”

দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও শিল্পভাবনাকে সমকালীন ফ্যাশনের সঙ্গে যুক্ত করে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে প্রতিষ্ঠানটি। দেশীয় নকশা ও ঐতিহ্যকে আধুনিক রুচির সঙ্গে উপস্থাপনের মাধ্যমে ব্র্যান্ডটি ক্রেতাদের জন্য তৈরি করে আসছে বিভিন্ন ধরনের পোশাক ও ফ্যাশন সংগ্রহ।