০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘রেইনি ডে কিউরেশন ২০২৬’ নিয়ে লা রিভ

শরতেও মিলছে বর্ষার আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 01:05 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

প্রকৃতি ও কল্পনাশক্তির সমন্বয়ে বর্ষাকে বরণ করে নিতে ব্র্যান্ডটির বিশেষ আয়োজন ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’-এর আনুষ্ঠানিক পর্দা উন্মোচন হয়েছিল বর্ষাতেই।

তবে শরত চলে এলেও এখনও যখন তখন বৃষ্টির দেখা মেলে। তাই এই ‘সাবলাইম’ থিম বা অনুপ্রেরণায় সাজানো সংগ্রহটি স্যাঁতসেঁতে আবহাওয়াতেও ফ্যাশনপ্রেমীদের স্বাচ্ছন্দ্য ও প্রশান্তি প্রদান করবে বলে দাবি করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

থিম প্যালেট ও প্রকৃতির রংয়ের মেলবন্ধন

লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস জানিয়েছেন, এই সংগ্রহের প্রতিটি নকশায় বর্ষার আকাশ, মেঘ ও বৃষ্টির ছন্দ ফুটিয়ে তোলা হয়েছে।

ডিজাইন মোটিফ: রয়েছে মেঘলা নীলের আবেশযুক্ত ‘ক্লাউডি ফ্যাসাড’, কোমল ওমব্রে রংয়ের ‘লুসিড ডাই’, ঝাপসা ফুলেল নকশার ‘ফগড্ ফ্লোরা’, সূর্যোদয়-সূর্যাস্তের স্ট্রাইপসমৃদ্ধ ‘সানলিট স্ট্রাইপস’ এবং নরম প্যাস্টেলের ‘হুইসপার্ড পাথ’।

আবহাওয়ার উপযোগী উপাদান

স্যাঁতসেঁতে ও আর্দ্র আবহাওয়ায় পোশাকের সুরক্ষায় কাপড়ের মানের ওপর জোর দেওয়া হয়েছে।

পোশাকে ব্যবহার করা হয়েছে হালকা, বাতাস চলাচলকারী এবং দ্রুত শুকিয়ে যায় এমন কাপড়। এর মধ্যে রয়েছে জর্জেট, লাইট ক্রেপ, মার্সেরাইজড কটন, ভিসকস, লিনেন এবং বিভিন্ন ধরনের মিশ্র কাপড়, যা ত্বকে কোনো অস্বস্তি তৈরি করে না। বর্ষার গাঢ় পরিবেশকে প্রাণবন্ত করতে বেছে নেওয়া হয়েছে নরম নীল, মেঘলা ধূসর, পিচ, হলুদ, সবুজ ও উজ্জ্বল প্যাস্টেল রং।

সব বয়সিদের জন্য

নারী, পুরুষ, কিশোর-কিশোরী এবং শিশুদের জন্য আলাদা সংগ্রহ রাখা হয়েছে।

নারীদের পোশাক: রয়েছে আধুনিক কাটের টিউনিক, টপ, কামিজ, সালওয়ার-কামিজ, গাউন, ড্রেস এবং ঐতিহ্যবাহী শাড়ি। স্বাচ্ছন্দ্যের জন্য এতে যুক্ত হয়েছে মিড-লেংথ সিলুয়েট, স্মক, রাফল, ডলম্যান ও ল্যান্টার্ন স্লিভ, টাই-বেল্ট এবং ড্রপ-শোল্ডার ডিজাইন। অফিস বা আড্ডার জন্য এতে রয়েছে সংযত হ্যান্ডক্রাফটের কাজ।

পুরুষদের পোশাক: পুরুষদের জন্য রয়েছে স্মার্ট-ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ক্যাজুয়াল শার্ট, বটমস এবং বর্ষার জলরংয়ের আবেশযুক্ত পাঞ্জাবি।

একই ছাদের নিচে সব আয়োজন

ক্রেতারা একই ছাদের নিচে পেয়ে যাবেন সিঙ্গেল-ক্লিক ছাতা, টেকসই রেনকোট, পানি প্রতিরোধী ব্রিদেবল স্নিকার্স এবং বর্ষার উপযোগী বিভিন্ন ফ্যাশন উপাদান।

লা রিভের এই নতুন ‘রেইনি ডে কিউরেশন ২০২৬’ তাদের সবকটি বিক্রয়কেন্দ্রের পাশাপাশি ওয়েবসাইট (lerevecraze.com) এবং মোবাইলের ডিজিটাল অ্যাপেও পাওয়া যাচ্ছে।