রেসিপি: শিম ছেঁচকি
গরম তেলে সবজি ছাড়লে যে শব্দ হয়, সেখান থেকেই হয়েছে ছেঁচকি নামকরণ।
মৌসুমি সবজি দিয়ে তৈরি করা এই ব্যঞ্জন খেতে দারুণ।
রন্ধনশিল্পী মিতা খানমের দেওয়া এই রেসিপি পুষ্টিগুণেও ভরপুর। শিমে থাকে প্রচুর পরিমাণে জিঙ্ক ও খনিজ উপাদান।
উপকরণ
শিম আধা কেজি। পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ। কাঁচামরিচ ফালি ৪টি। হলুদ গুঁড়া ১ চা-চামচ। সরিষা বাটা ১ টেবিল-চামচ। পাঁচ ফোড়ন ১ চা-চামচ। সরিষার তেল ২ টেবিল-চামচ। লবণ স্বাদ মতো। পানি সামান্য।
পদ্ধতি
প্রথমে চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পাঁচ ফোড়ন ছেড়ে একটু নেড়ে চেড়ে শিম দিয়ে লবণ ও হলুদ মিশিয়ে একটু নেড়ে-চেড়ে নিন।
এবার একে একে বাকি সব মসলা দিয়ে ঢেকে রান্না করুন। তেল ওপরে উঠে আসলে নামিয়ে নিন।
গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার শিম ছেঁচকি।
আরও রেসিপি
