০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

টক-ঝাল বোরহানি

মজাদার টক-ঝাল পানীয়তে উদরে স্বস্তি মনে প্রশান্তি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2024, 06:24 PM

Updated : 15 Apr 2024, 06:24 PM

ভারী খাবারের সাথে বোরহানি না হলই নয়।

তাই রন্ধনশিল্পী মিতা খানমের সহজ রেসিপিতে তৈরি করে নিতে পারেন এই ঝাল-ঝাল পানীয়।

উপকরণ

  • টক দই আধা কাপ

  • চিনি ১ টেবিল-চামচ

  • পানি পরিমাণ মতো

  • লবণ স্বাদ মতো

  • ধনেপাতা, পুদিনা-পাতা ও কাঁচামরিচ পেস্ট- সব মিলিয়ে ২ চা-চামচ

  • টেলে নেওয়া ধনিয়া, গোলমরিচ ও সরিষা গুঁড়া- সব মিলিয়ে ২ চা-চামচ

পদ্ধতি

ব্লেন্ডারের জগে দই নিয়ে লবণ ও চিনি দিয়ে ব্লেন্ড করে নিন।

তারপর ধনেপাতা, পুদিনা-পাতা ও কাঁচামরিচ পেস্ট পেস্ট দিয়ে ব্লেন্ড করুন।

এবার সরিষা, ধনে ও গোঁলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

কয়েক টুকরা বরফ কুচি দিয়ে গ্লাসে বোরহানি পরিবেশন করুন।