১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দুধের হালুয়া অনেক মজা

আটা আর গুঁড়া দুধ মিলিয়ে তৈরি করা যায় মজার বরফি।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 02:43 PM

Updated : 08 Apr 2024, 02:43 PM

বুটের ডাল, গাজর কিংবা সুজি দিয়েই নয়, গুঁড়া দুধ দিয়েও তৈরি করা যায় হালুয়া।

আর এই রান্নার সহজ রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

  • আটা ১ কাপ।

  • ঘি ২ টেবিল-চামচ।

  • গুঁড়া দুধ ১ কাপ।

  • ২ টুকরা দারুচিনি।

  • এলাচ ২টি।

  • তেজপাতা ১টি।

  • পানি পরিমাণ মতো।

পদ্ধতি

চুলায় ফ্রাইপ্যান বসিয়ে ঘি দিন।

গরম হলে আটা দিয়ে নেড়ে চেড়ে বাদামি হয়ো পর্যন্ত ভাজুন।

এবার গুঁড়া দুধ দিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে নেড়ে চেড়ে হালুয়া তৈরি করে একটি পাত্রে ঢেলে নিন।

ঠাণ্ডা হলে বরফির আকারে কেটে পরিবেশন করুন।