১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

টেংরা মাছ ডাটার ঝোল তরকারি

রান্না সহজ খেতে মজা।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2026, 06:12 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

দেশি তরকারির স্বাদে উদরপূর্তি হবে দিনে কিংবা রাতে।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

পদ্ধতি

মাছ কেটে ধুয়ে নিন।

ডাটা ছিলে লম্বা লম্বা টুকরা করে নিন।

চুলায় কড়াই বসিয়ে তেল দিন। গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে বাদামি করে ভাজুন।

এবার সামান্য পানি দিয়ে মাছ, ডাটা ও কাচামরিচ বাদে সব উপকরণ দিয়ে কষিয়ে নিন।

এখন মাছ দিয়ে তিন মিনিট রান্না করে একটি বাটিতে উঠিয়ে নিন।

এবার ডাটা দিয়ে উল্টে পাল্টে রান্না করুন। এক কাপ পানি দিয়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ডাটা সিদ্ধ হয়ে গেলে মাছ ও কাঁচামরিচ দিন।

ডাটা সিদ্ধ হয়ে এলে ঝোল ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিন।

একটি ডিসে ঢেলে পরিবেশন করুন মজাদার টেংরা মাছ ডাটার ঝোলের তরকারি।

আরও রেসিপি

রাঁধতে পারেন ইলিশ মাছের ঝোল

সহজ রান্নায় চিতল মাছের ঝোল

রসনা তৃপ্তিতে মলা মাছ দিয়ে কাঁচা আমের ঝোল