১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেসিপি: চিড়ার ডেজার্ট

এই খাবার তৈরিতে রান্না বা বেইক করার কোনো ঝামেলা নেই।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2024, 11:27 AM

Updated : 18 Mar 2024, 11:27 AM

শুধু স্বাদের জন্যই নয়, পেটও ভরাবে এই মিষ্টান্ন।

রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী মিতা খানম।

উপকরণ

চিড়া ১ কাপ। দই ১ কাপ। তরল ঘন দুধ ১ কাপ। তরল গুড় ২ টেবিল-চামচ। ফল-  কলা, আম, আঙুর, খেজুর।

পদ্ধতি

২টি গ্লাসে প্রথমে এক স্তর চিড়া, এর ওপর এক স্তর দই, আবার এক স্তর চিড়া দিন।

এবার ঘন দুধ ও তরল গুড় ঢেলে ওপরে ফল দিন।

এভাবে একটার পর একটা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজাদার ও স্বাস্থ্যকর চিড়ার ডেজাৰ্ড।

আরও রেসিপি

পুরানো খবর:

লাউ গাজরের দুধ সেমাই

পুরানো খবর:

আরবের মিষ্টান্ন বাসবুসা

পুরানো খবর:

রেসিপি: মজাদার কালোজাম