এভাবেও আউট হয়!
আমাদের দেশে ক্রিকেট এখন অন্যতম জনপ্রিয় একটি খেলা। এ পর্যন্ত পৃথিবীর দশটি দেশ টেস্ট ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে। দুই দলের ১১ জন করে মোট ২২ জন খেলোয়ার নিয়ে এই খেলা হয়।
তবে একই সঙ্গে ২২ জন মাঠে নেমে খেলতে পারে না। প্রথমে এক দলের দুইজন ব্যাটসম্যান পিচের দুই পাশের উইকেটে থাকে। প্রতিপক্ষের একজন বোলার বল করে পালাক্রমে দুই ব্যাটসম্যান সেই বলকে খেলে। যে ব্যাটসম্যান বলকে মোকাবেলা করছে তার ঠিক পিছনেই থাকে ২য় দলের একজন উইকেট কিপার। আর ২য় দলের বাকি ৯ জন খেলোয়ার মাঠের বিভিন্নস্থানে দাঁড়িয়ে ফিল্ডিং করে।
এভাবে খেলতে খেলতে ব্যাটসম্যান একসময় আউট হয় তা তো আমরা সবাই জানি। পাঁচ রকমের আউট আছে যেটা ক্রিকেটে হর হামেশাই হয়। এগুলো হলো-- বোল্ড আউট, রান আউট, ক্যাচ আউট, স্ট্যাম্পিং এবং এলবিডব্লিউ। এগুলা ছাড়াও আরও ৫ ধরনের আউট আছে, যা সচারচর দেখা যায় না। আজকে আমরা জানবো তুলনামূলক কম প্রচলিত সেই পাঁচটি আউটের কথা।
হিট উইকেট
এই আউট হয় যখন ব্যাটসম্যান নিজেই কোনোভাবে উইকেটের বেল ভেঙ্গে ফেলেন। হতে পারে সেটা ব্যাট দিয়ে বা অন্য কোনোভাবে। ইংল্যান্ডের খেলোয়ার কেভিন পিটারসনের ক্ষেত্রে একবার এরকম হয়েছিল, উনি তার হেলমেটটা খুলে উইকেট ভেঙ্গে দিয়েছিলেন। আর পাকিস্তানের ইনজামাম উল হক তো শরীরের ভারসাম্য রাখতে না পেরে নিজেই পরে গিয়েছিলেন উইকেটের উপর।
কেভিন পিটারসনের হিট উইকেট-
ইনজামাম উল হকের হিট উইকেট-
হ্যান্ডেল দ্য বল
ব্যাটসম্যান যদি কখনও বিপক্ষ দলের অনুমতি ছাড়া বল হাত দিয়ে ধরে ফেলে তাহলে এই আউট হবে। টেস্ট ক্রিকেটে ভারতের বিপক্ষে স্টিভ ওয়াহের হ্যান্ডল দ্য বল বেশ বিখ্যাত। হরভজন সিং-এর বল খেলার সময় তিনি হাত দিয়ে বল ধরে ফেলেছিলেন। ব্যাস আর কী? যা হওয়ার তাই, সোজা আউট! ওয়েস্ট ইন্ডিজের সাথে ১৯৯৯ সালে ড্যারেল কালিনানেরও এই দশা হয়েছিল।
স্টিভ ওয়াহের হ্যান্ডল দ্য বল-
কালিনানের হ্যান্ডল দ্য বল-
হিট দ্য বল টোয়াইস
এটাকে ডবল হিটও বলে। ইচ্ছাকৃতভাবে ব্যাট দিয়ে বল দুইবার আঘাত করলে এই আউট দেওয়া হয়। আন্তর্জাতিক ক্রিকেটে এই আউট দেখা দিয়েছে এরকম উদাহরণ পাওয়া যায় না। তবে ঘরোয়া ক্রিকেটে বারবাডোজের হয় কার্ট উইলিয়ামস ২০০২-০৩ মৌসুমে এরকম আউট একবার হয়েছেন। সেই আউটটিও বিতর্কিত ছিল কারণ ব্যাট দিয়ে ২য় বার বলটাকে যখন আঘাত করা হয় সেটা আউট হতে হলে ইচ্ছাকৃত হবে কিন্তু ব্যাপারটা অনিচ্ছাকৃত ছিল।
অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড
ফিল্ডারদের ফিল্ডিং প্রদানে বাধা প্রদান করলে এই আউট দেওয়া হয়। ভারত-পাকিস্তান ওয়ানডেতে ইনজামাম উল হককে একবার এই আউট দেওয়া হয়েছিল। ফিল্ডিং করার সময় সুরেশ রায়নার ছোড়া বলে ব্যাট দিয়ে আটকান ইনজামাম উল হক। অথচ সেটা তো আর তার আইনসম্মত খেলার বল ছিল না যে উনি ব্যাট দিয়ে আটকাবেন!
দক্ষিন আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকেও একবার এই আউট দেওয়া হয়। রান নেওয়ার সময় তিনি ইচ্ছাকৃত ভাবে ফিল্ডারের থ্রো করা বল বরাবর চলে আসেন।
ইনজামামের অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড আউট-
মোহাম্মদ হাফিজের অবস্ট্রাক্টিং দ্যা ফিল্ড আউট-
টাইমড আউট
নতুন ব্যাটসম্যান উইকেটে আসতে নির্ধারিত সময়ের বেশি নিয়ে ফেললে এই আউট দেওয়া হয়। এই আউটের তেমন উদাহরণ পাওয়া যায় না আন্তর্জাতিক ক্রিকেটে। বিপক্ষদলের অধিনায়কদের আবেদনের প্রেক্ষিতে এই আউট দেওয়া হয়। ভারত দক্ষিণ আফ্রিকার টেস্টে গ্রায়েম স্মিথ আবেদন না করায় দেরি করার পরেও সৌরভ গাঙ্গুলিকে আউট দেওয়া হয় নি।
