কানা বগীর ছা
কেমন আছো ছোট্ট বন্ধুরা?
আজ আমরা শিখবো কীভাবে খুব সহজে বক আঁকা যায়।
তোমরা কি কখনও বক দেখেছো? বকেরা জলার পানিতে এক পা তুলে দাঁড়িয়ে থাকে।
তাহলে চলো আমরা ধাপে ধাপে একটি বক এঁকে ফেলি।
১ম ধাপ: প্রথমে আমরা একটা ডিমের মত উপবৃত্ত আঁকব। এটি হবে বকের মাথা।
২য় ধাপ: এবার উপবৃত্তটার নিচে আঁকব আরেকটু বড় একটা উপবৃত্ত। এটি হবে বকের শরীর।
৩য় ধাপ: এবার দুটি উপবৃত্তের মাঝে আঁকব বকের গলা।
৪র্থ ধাপ: এবার ছবির মতো করে বকের পায়ের উপরের অংশ আঁকব।
৫ম ধাপ: এবার বকের পাখা আর পা এঁকে ফেলি ছবির মতো করে। বকটা একটা পা তুলে দাঁড়ানো।
৬ষ্ঠ ধাপ: এবার আঁকব বকের লম্বা ঠোঁট।
৭ম ধাপ: এবার চোখটা আঁকতেই হয়ে গেল আমাদের বক।
এবার আমাদের বকটিকে রঙ করার পালা। আমার আঁকা বকটির রঙ সাদা, এটি নীল পানিতে এক পা তুলে দাঁড়িয়ে আছে।
তোমাদের বকটির রঙ কী?
