দুইটি নতুন পপ আপ বই
বইয়ের নাম:
1. The Dragon Prince
2. The Lost Fairy
লেখক: রুমানা শারমিন
প্রকাশনী: Da pop-up factory
মূল্য: প্রতিটির মূল্য ৬০০ টাকা করে।
গল্প তো তোমরা সবাইই পড়। কিন্তু পড়তে পড়তে গল্পের চরিত্রগুলো যদি চোখের সামনে এসে দাঁড়িয়ে যায়? অথবা পুরো দৃশ্যটাই যদি চোখের সামনে চলে আসে তবে কেমন হয় বল তো? অবশ্যই খুব ভালো হয়। কিন্তু বই পড়ে কী আর সেরকম কিছু হওয়ার সুযোগ আছে বলো? বইয়ের গল্প তো শুরু কল্পনা করে নিতে হয়। তবে, একটা উপায় অবশ্য আছে। উপায়টি কী? সেটাই এখন বলব তোমাদের।
তোমাদের জন্য এরকম দুইটি বই নিয়ে এসেছে দা পপ আপ ফ্যাক্টরি। একটি বইয়ের নাম The Dragon Prince আরেকটির নাম The Lost Fairy. দুটি বইই লিখেছেন,রুমানা শারমিন। শুধু লিখেছেন তাইই না তিনিই গল্পের ছবি এঁকেছেন এবং ভিতরের কাগজের কারিগরি করেছেন। তোমাদের জন্য খুব সহজ ভাষায়, সরল দুইটি গল্প লেখা হয়েছে। ওহ তোমাদের তো বলতেই ভুল গিয়েছি, এটি বাংলাদেশ থেকে প্রকাশিত প্রথম পপ আপ বই।
আশা করি বই দুটি তোমাদের ভালো লাগবে। উভয় বইয়ের মূল্যই ৬০০ টাকা করে। পাওয়া যাবে বইমেলায় পাঞ্জেরী বুক স্টোরের স্টলে এবং তাদের শান্তিনগর শাখায়।
