২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রজাপতি-রং

শোনো প্রজাপতি শোনো বারণ শোনো না কোনো ফুরফুর করে ফুল থেকে ফুলে ফুলকি উল্কি বোনো-- শোনো প্রজাপতি শোনো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রহীম শাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2015, 02:00 PM

Updated : 25 Apr 2022, 12:58 PM

বলো প্রজাপতি বলো

কোন্ দেশে উড়ে চলো

কেমন করে যে ডানাকে রাঙালে

রঙে রঙে ঝলোমলো--

বলো প্রজাপতি বলো।

তুমি প্রজাপতি তুমি

আকাশকে এলে চুমি

তাই রংধনু সাতরঙা, যেন

আনিকার ঝুমঝুমি--

তুমি প্রজাপতি তুমি।