২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোনার কেল্লা

মুকুল দাবী করে, পূর্বজন্মে সে সোনার কেল্লায় থাকত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2014, 03:13 PM

Updated : 25 Apr 2022, 05:10 PM

বইয়ের নাম: সোনার কেল্লা

লেখক: সত্যজিৎ রায়

বইটি আছে “ফেলুদা সমগ্র ১”এ

প্রকাশক: আনন্দ পাবলিকেশন (ভারত)

রাত তখন অনেক; কোথাও কোনো শব্দ নেই। সকলে গভীর ঘুমে মগ্ন। বাইরে শুধু কুকুরের গলার আওয়াজ; ঘেউ ঘেউ ঘেউ। মাঝে মাঝে বেড়ালের কান্নার শব্দ; কিন্তু ছয় বছর বয়সী মুকুলের চোখে একটুও ঘুম নেই। নিজের মনে কী যেন এঁকে চলছে সে দিন রাত। বাবা-মা তাকে নিয়ে দুশ্চিন্তায় একেবারে অস্থির। কী এমন হল তাদের ছেলের?

মুকুল রাতের পর রাত জেগে জেগে ছবি আঁকে। এই মুকুলই আমাদের গল্পের নায়ক। এত রাত জেগেও কোনো ক্লান্তি নেই তার চোখে। ওর আঁকায় আবছা ধরা দেয় তার আগের জন্মে দেখা উট, মরুভূমি, ময়ূর। আর আঁকে একটা কেল্লার ছবি; সোনার কেল্লার ছবি।

ওদিকে আমাদের সবার প্রিয় গোয়েন্দা ফেলুদা আর তোপসে এক সকালে তাদের বৈঠকখানায় বসে জিওমেট্রি নিয়ে আলাপ আলোচনা করছিল। তোপসেও যদিও বয়সে বেশ নবীন; তবুও মাথা ভর্তি বুদ্ধি তার। সে ফেলুদার সহকারী।

ফেলুদা আর তোপসে যখন আলোচনায় ব্যস্ত ঠিক সেসময়ে তাদের বাসায় এক লোকের আগমন। লোকটি আর কেউ নয়, মুকুল নামের সেই ছেলেটির বাবা। এই মুকুলের কথাই সাম্প্রতিক সময়ে পেপারে এসেছে। মুকুল ছেলেটি নাকি জাতিস্মর। তোমরা কী জান জাতিস্মর কী? কেউ যদি তার পূর্বজন্মের স্মৃতি মনে করতে পারে তবে তাকে জাতিস্মর বলে।

মুকুল দাবী করে, পূর্বজন্মে সে সোনার কেল্লায় থাকত। সারাদিন সেই কথা বলে, সোনার কেল্লায় যেতে চায়। সোনার কেল্লার ভেতর গুপ্তধনের উপস্থিতির কথাও বলে সে। এই খবর শুনে ডক্টর হাজরা নামে এক প্যারাসাইকোলজিস্ট মুকুলকে নিয়ে তিনদিন আগে রওনা দিয়েছেন যোধপুরে। আর যেদিনের কথা হচ্ছে, ওইদিন মুকুলদের পাড়া থেকে মুকুল ভেবে অন্য একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিলো কিডন্যাপাররা। তাদের উদ্দেশ্য গুপ্তধনের কথা জানা। ভুল হয়েছে ভেবে তারা অন্য বাচ্চাটিকে ফেরত দিয়েছে বটে কিন্তু মুকুলের বাবা ভয় পাচ্ছে যোধপুরে গিয়ে যদি মুকুলের ওপর এবার হামলা চালায় কিডন্যাপাররা? এজন্য মুকুলের নিরাপত্তার স্বার্থে ফেলুদাকে যোধপুরে যেতে অনুরোধ করতে এসেছেন উনি।

কেসটি নিল ফেলুদা। তোপসেকে নিয়ে চলল রাজস্থানের উদ্দেশ্যে। ট্রেনেই দেখা হল জটায়ুর সাথে। এছাড়াও যোধপুরের গেস্ট হাউজে গিয়ে দেখা মিল মিস্টার বোস নামে এক লোকের। এছাড়া ডক্টর হাজরা আর মুকুলকে তো পাওয়া গেলই। ইতোমধ্যে দেখা মিলেছে রাজস্থানী স্থানীয় পোশাক পরা আরেক সন্দেহজনক চরিত্রেরও। এরপর একে একে ঘটতে লাগল অনেক ঘটনা। ফেলুদা কোলকাতা ফিরে যাওয়ার হুমকি বার্তা পেল। মুকুলকে নিয়ে ফেলুদাকে কিছু না জানিয়েই সটকে পড়লেন ডক্টর হাজরা। এরপর তোপসে আর জটায়ুকে নিয়ে শুরু হল ফেলুদার অ্যাডভেঞ্চার। পদে পদে বাধার সম্মুখীন হতে হল তাদের। কিন্তু শেষ পর্যন্ত কি মুকুলকে পাওয়া যাবে? মুকুল কি আদৌ জাতিস্মর? সে যদি সত্যিই জাতিস্মর হয় তাহলে তার বর্ণনা মোতাবেক সোনার কেল্লার দেখা কি মিলবে? আর সবচেয়ে বড় কথা, যারা মুকুলের পিছনে লেগেছে, তারা আসলে কারা? ফেলুদা কি তাদের সনাক্ত করে পরাজিত করতে পারবে?

এমন কাহিনী নিয়েই 'সোনার কেল্লা' উপন্যাস। এরপরে ফেলুদা তোপসে এবং লালমোহনবাবুকে নিয়ে নানা ঘটনা ও বাঁধা-বিপত্তির মধ্যে রহস্যের সমাধান করেন। আসল ডঃ হাজরার খোঁজ পাওয়া যায়। জয়সালমী সোনার কেল্লায় দুষ্কৃতকারীরা ধরা পড়ে। মুকুলকে