২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণিতের যাদু!

১৪২৮৫৭ সংখ্যাটির দিকে তাকিয়ে দেখ! বেশ নিরীহ একটি সংখ্যা। সংখ্যা অবশ্য যোগ, বিয়োগ, গুণ বা ভাগ হবার আগে নিরীহই থাকে। তবে এই সংখ্যাটি খুব বিস্ময়কর একটা সংখ্যাও বটে। এটিকে নানাভাবে সাজানো যায়। বড় হলে যখন নানারকম হিসাব-নিকাশ করা শিখবে তখন এটার বিস্ময়ের সবটা বুঝতে পারবে। আপাতত চল সহজ কিছু বিষয় আলোচনা করি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> নুজহাত আয়েশা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2014, 04:06 PM

Updated : 22 Aug 2022, 07:25 PM

১৪২৮৫৭ X ১=১৪২৮৫৭

১৪২৮৫৭ X ২=২৮৫৭১৪

১৪২৮৫৭ X ৩=৪২৮৫৭১

১৪২৮৫৭ X ৪=৫৭১৪২৮

১৪২৮৫৭ X ৫=৭১৪২৮৫

১৪২৮৫৭ X ৬=৮৫৭১৪২

খেয়াল করে দেখ, প্রতিটি গুণফলেই ১,৪,২,৮,৫,৭ অংকগুলো ঘুরে ঘুরে আসছে।

আবার দেখ,

১ X ৭+৩=১০

১৪ X ৭+২=১০০

১৪২ X ৭+৬=১০০০

১৪২৮ X ৭+৪=১০০০০

১৪২৮৫ X ৭+৫=১০০০০০

১৪২৮৫৭ X ৭+১=১০০০০০০

১৪২৮৫৭১  X ৭+৩=১০০০০০০০

১৪২৮৫৭১৪ X ৭+২=১০০০০০০০০

১৪২৮৫৭১৪২ X ৭+৬=১০০০০০০০০০

১৪২৮৫৭১৪২৮ X ৭+৪=১০০০০০০০০০০

এভাবে আরও অনেকদূর পর্যন্ত যাওয়া যায়। তুমি নিজেই চেষ্টা করে দেখতে পার!

আরেকটু দেখ, ১৪২৮৫৭ এই সংখ্যা দিয়ে কতগুলো ৯ বের করি।

১৪২৮৫৭ X ৭=৯৯৯৯৯৯

১৪২+৮৫৭=৯৯৯

১৪+২৮+৫৭=৯৯

১+৪+২+৮+৫+৭= ২৭ = ৯+৯+৯

১+৪+২+৮+৫+৭=২৭, ২+৭=৯

১+৮=৯

২+৭=৯

৪+৫=৯

এই সংখ্যা নিয়ে আরও অনেক মজা হয়, বড় হয়ে যার সবটা জানতে পারবে। তার আগে চলো, ৯ এর আরেকটু খেলা দেখি--

১০-০১=৯

২১-১২=৯

৩২-২৩=৯

৪৩-৩৪=৯

৫৪-৪৫=৯

৬৫-৫৬=৯

৭৬-৬৭=৯

৮৭-৭৮=৯

৯৮-৮৯=৯

প্রতি ক্ষেত্রে সংখ্যাটি উলটে বিয়োগ করে ৯ পাওয়া গেছে।

শেষ করার আগে আরেকটা বলি। ৯ এর নামতা মনে আছে নিশ্চয়ই!

৯ X ১=৯, ০+৯=৯

৯ X ২=১৮,১+৮=৯

৯ X ৩=২৭,২+৭=৯

৯ X ৪=৩৬,৩+৬=৯

৯ X ৫=৪৫,৪+৫=৯

৯ X ৬=৫৪,৫+৪=৯

৯ X ৭=৬৩,৬+৩=৯

৯ X ৮=৭২,৭+২=৯

৯ X ৯=৮১,৮+১=৯

৯ X ১০=৯০,৯+০=৯

প্রতিটা গুণফলের অংকগুলো যোগ করে ৯ পেয়ে গেছি।

গণিত জিনিসটা আসলেই বেশ মজার, তাই না?