তুমি বনাম আমি
আমি খাই ভিজা পিঠা তুমি খাও পিজা পুলি পিঠা ভালোবাসে আমার ভাতিজা।
আমি খাই দুধভাত
বড়জোর ক্ষীর
তুমি খাও মেয়োনিজ
চিকেন, পনির।
আমি খেলি মাঠে, তুমি
কমপিউটারে
এ ব্যাপারে দেখি, আহা,
কত নিষ্ঠা রে!
যা খুশি তা করো, তবে
এত করা ঠিক না
তাই তুমি মোটা হও
আমি থাকি চিকনা।
