কুটকুট বিস্কুট
খুকু এলে সব ফেলে লেজ তুলে দিস ছুট।
কুটকুট বিস্কুট
খায় বসে ইঁদুরে
তানাবানা ম্যাও ছানা
বসেছিল কি দূরে?
বলে ম্যাও ভাগ দ্যাও
একটুকু আমারে
তারপরে গান ধরে
সারে গামা পামা রে!
দুইজনে একমনে
কুটকুট বিস্কুট
খুকু এলে সব ফেলে
লেজ তুলে দিস ছুট।
