লোকটাকে কেউ ডাকে মোল্লা সাহেব। কেউ ডাকে হোজ্জা। আবার কেউ কেউ বলে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা। তবে এই লোকটি সম্পর্কে যিনি ব্যাপক রিসার্চ করেছেন, সেই প্রফেসর মিকাইল বায়ারাম জানান, এই মানুষটির পূর্ণ নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ী। জন্ম ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
>> আশরাফুল ইসলাম সাগর
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
21 Jul 2014, 06:32 PM
Updated :
13 Oct 2022, 12:22 PM
এদিকে ইরান, উজবেকিস্তান, আজারবাইজান আর আফগানিস্তানের মানুষও দাবি করে যে, হোজ্জা তাদেরই দেশের লোক। বিভিন্ন দেশ হোজ্জাকে তাদের লোক বলে দাবি করলেও শুধুমাত্র তুরস্কের আকসেইর শহরেই প্রতিবছর জুলাইয়ের ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত ‘আন্তর্জাতিক নাসির উদ্দীন হোজ্জা উৎসব’ পালন করা হয়ে থাকে।
হোজ্জা মানুষটা ছোটখাটো, বেঁটে। মাথায় পরে পাগড়ি আর গায়ে চড়ায় জোব্বা। সার্বক্ষণিক সঙ্গী একটা গাধা। হোজ্জাকে নিয়ে হাজারেরও বেশি গল্প চালু আছে। কোনো গল্পে তাকে মনে হয় খুব বুদ্ধিমান একজন মানুষ। আবার কোনো গল্পে তার আচরণ একেবারেই বোকার মতো হয়। তবে তিনি পরিচিত তার সুক্ষ্ণ রসবোধের কারণে। তার নানা কথা আমাদের যেমন হাসায়, তেমনি ভাবায়ও বটে।
যাই হোক, হোজ্জা নিয়ে অনেক কথাই হল। এই বিখ্যাত মানুষটির বিভিন্ন মজার ঘটনা তোমাদের জানানোর জন্যই আজ বসা। চলো, আর কথা না বাড়িয়ে হোজ্জার গল্পগুলো শুনে আসি।
প্রমাণ
হোজ্জা মাত্রই উটের গাড়িতে চড়েছে। গাড়িচালক হোজ্জার কাছে ভাড়া চাইল। শুনে হোজ্জা হুড়মুড় করে গাড়ি থেকে নেমে যেতে উদ্যত হল। চালক বাধা দিয়ে বলল, ‘ভাড়া না দিয়ে আপনি যাচ্ছেন কোথায়?’
‘আমি হলাম বাদশাহ্র খাস বন্ধু, নাসিরুদ্দিন হোজ্জা। আমার কাছে তুমি ভাড়া চাইছ!’
‘ঠিক আছে, আপনিই যে হোজ্জা, তার প্রমাণ কী?’
হোজ্জা বললেন, ‘তুমি কি আমাকে গাড়িতে উঠতে দেখেছ?’
‘নিশ্চয়ই দেখেছি।’
‘তুমি কি আমাকে চেন?’
‘না, চিনি না।’
‘তাহলে কী করে জানলে যে আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি?’
অশুভ
বাদশাহ্র মেজাজ খারাপ। প্রাসাদ থেকে বেরিয়ে শিকারে যাওয়ার পথে হোজ্জা সামনে পড়ে গেল।
‘শিকারে যাওয়ার পথে হোজ্জার সামনে পড়ে যাওয়াটা আমার ভাগ্যের জন্য খারাপ’, প্রহরীদের রাগত গলায় বললেন বাদশাহ্। ‘আমার দিকে ওকে তাকাতে দিয়ো না-চাবুকপেটা করে ওকে পথ থেকে সরিয়ে দাও।’
প্রহরীরা তা-ই করল।
শিকার কিন্তু ভালোই হল।
বাদশাহ্ হোজ্জাকে ডেকে পাঠালেন।
‘আমি সত্যি দুঃখিত, হোজ্জা। ভেবেছিলাম তুমি অশুভ। কিন্তু তুমি তা নও।’
‘আপনি ভেবেছিলেন আমি অশুভ!’ হোজ্জা বলল। ‘আপনি আমাকে দেখার পর ভালো শিকার করেছেন। আর আমি আপনাকে দেখে চাবুকপেটা খেয়েছি। কে যে কার অশুভ, বুঝলাম না।’
অতিথিপরায়ণ
একদিন এক চায়ের স্টলে হোজ্জা সবাইকে বলল, ‘আমি একজন অতিথিপরায়ণ ব্যক্তি।’
‘বেশ, তাহলে আজ দুপুরে আমাদের সবাইকে খাওয়ান’, সবচেয়ে চতুরজন কথাটা বলল।
হোজ্জা তাদের নিয়ে নিজ বাসার দিকে রওনা দিল।
বাড়ির কাছে এসে হোজ্জা বলল, ‘আমি আগে আগে বাসায় গিয়ে স্ত্রীকে বলি আর তোমরা আসতে থাকো।’
খবরটা শোনার পর স্ত্রী তো রেগে আগুন, ‘ঘরে কোনো খাবার নেই, ওদের ফিরে যেতে বল।’
‘তা পারব না, আমি যে অতিথিপরায়ণ, আমার এ ব্যাপারে একটা সুনাম আছে।’
‘বেশ, তাহলে তুমি ওপরের তলায় গিয়ে বস; আমি ওদের বলছি তুমি বেরিয়ে গেছ, বাড়িতে নেই।’
এক ঘণ্টা পর অতিথিরা এসে দরজায় ধাক্কা দিল আর বলতে লাগল, ‘আমাদের ভেতরে ঢুকতে দাও হোজ্জা।’
হোজ্জার স্ত্রী দরজা খুলে বেরিয়ে এল।
‘হোজ্জা তো বাড়ি নেই।’
‘সেকি আমরা তো তাকে বাড়িতে ঢুকতে দেখেছি আর দরজার দিকে লক্ষ রেখেছি তার ঢোকার পর থেকে। বের তো হয়নি।’
স্ত্রী চুপ করে গেল।
ওপরতলার জানালা দিয়ে হোজ্জা পুরোটাই দেখছিল। নিজেকে ধরে রাখতে না পেরে জানালা দিয়ে ঝুঁকে বলল, ‘আমি কি পেছনের দরজা দিয়ে বাইরে যেতে পারি না?’
লোকটাকে কেউ ডাকে মোল্লা সাহেব। কেউ ডাকে হোজ্জা। আবার কেউ কেউ বলে মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা। তবে এই লোকটি সম্পর্কে যিনি ব্যাপক রিসার্চ করেছেন, সেই প্রফেসর মিকাইল বায়ারাম জানান, এই মানুষটির পূর্ণ নাম নাসির উদ্দীন মাহমুদ আল খায়ী। জন্ম ত্রয়োদশ শতাব্দীতে তুরস্কে।
প্রকাশিত: ১৮:৩২, ২১ জুলাই ২০১৪ | আপডেট: ১২:২২, ১৩ অক্টোবর ২০২২