২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁদতে তাদের মানা

কান্না ভুলে হাসে ওরা তাইরে নারে না, না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> রেবেকা ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 05:01 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

ওরা থাকে শেওড়া গাছে

মামদোভূতের ছানা,

দিনে-রাতে কেবল হাসে

কাঁদতে তাদের মানা।

কেউবা যদি কেঁদে ভাসে

মা’রা তাদের দৌড়ে আসে,

সুড়সুড়ি দেয় নাকে, বলে

একটা গান গা না,

কান্না ভুলে হাসে ওরা

তাইরে নারে না, না।