তিনটি জোকস
দাঁত ছাড়া কুকুরের কামড়,কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ? ও গাধা চড়ালে কী হয়?
দাঁত ছাড়া কুকুরের কামড়
একদিন পাপ্পু মুন্নাকে জিজ্ঞেস করল, তুই তো সবই জানিস। বল তো, তোকে একটা কুকুর কামড়ে দিল। কিন্তু কুকুরটার কোনো দাঁত নেই। তুই তখন কী করবি?
মুন্না বলল, কী আর করব, সুঁই ছাড়া একটা সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন নিয়ে নিব!
সংগ্রহে : হুমায়রা হাফসা, শাহ আলী বাগ, মিরপুর-১, ঢাকা।
কবে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ?
একদিন ইতিহাস স্যার ক্লাসে ঢুকেই রবিনকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, রবিন, বলো তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল?
ও কতক্ষণ মাথা চুলকে নিয়ে কাচুমাচু করে বলল, স্যার, প্রথম বিশ্বযুদ্ধের পরে!
সংগ্রহে : উম্মে মাবরুরা উমামা, সিদ্ধেশ্বরী লেন, ঢাকা।
গাধা চড়ালে কী হয়?
একদিন সোনাই আর রূপাই গল্প করছিল। গল্প করতে করতে একবার সোনাই রূপাইকে জিজ্ঞেস করল, আচ্ছা বল তো, যারা গরু চড়ায়, তাদেরকে কী বলে?
- রাখাল।
- আর যারা গাধা চড়ায়?
- শিক্ষক!
সংগ্রহে : ইন্দিরা শর্মা, উত্তর দিনাজপুর, চব্বিশ পরগণা, ভারত।
