২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাদুকর

রাস্তা-ঘাটে দেখায় জাদু          মস্ত বড় জাদুকর--

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> আবিদ আনোয়ার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 06:57 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

রাস্তা-ঘাটে দেখায় জাদু

         মস্ত বড় জাদুকর--

কেউ জানে না কোথায় বাড়ি

খুলনা কি না ভাদুগড়।

আজগুবি তার জাদুর হাঁড়ি

যেই লাগাবে তালিয়া

ধুলোবালি দিয়ে পাকায়

কোরমা-পোলাও-কালিয়া!

ভাবতে পারো ভেলকিবাজি,

হয়তো কোনো হাত-সাফাই!

কিন্তু তা নয়, সত্যি খাবার,

খেয়েও ছিল বাদশা ভাই!

কেউবা জাদু এমনি দ্যাখে,

কেউ ছুঁড়ে দেয় আধুলি,

এক-টাকাতে কেউবা কিনে

গিটে-বাতের মাদুলি।

জাদুর শেষে একলা বসে

দুইটি হাঁটু মুড়িয়া

পয়সা গুনে নিজের মাথা

যায় বুঝি তার ঘুরিয়া!

পথের পাশের দোকান থেকে

খায় সে ডালের পুরিয়া!