২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাখির ছানা

আমি যখন ছোট্ট ছিলাম-- রোজ বিকেলে খেলতে গিয়ে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

>> বিমল গুহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2013, 06:16 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

আমি যখন ছোট্ট ছিলাম--

রোজ বিকেলে খেলতে গিয়ে

পাখির সাথে উড়ছি ছেলেবেলায়,

পাখির ছানা আমার প্রিয়--

এসেই দেখি ছোট্ট ছানা

যোগ দিয়েছে চড়ুইভাতি খেলায়।

তখন কী যে মজা হতো--

মনের মতো বন্ধু পেয়ে

হারিয়ে গেছি চরকগাছির মেলায়!

তোমরা যদি পাখির ছানা

পোষ মানাতে চাও কখনো

গোলটি হয়ে বস আমার ঘরে,

হঠাৎ যদি সেই ছানাটি

বাবা মায়ের নিষেধ ভুলে

আমার কাছে আবার এসে পড়ে!

আমি তখন ছানার মুখে

তুলে দেবো শস্যদানা

তোমরা দেখে হাসবে কলস্বরে।