২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিয়াজের প্রতি ভালোবাসা

এই দুর্মূল্যের বাজারে সকল প্রকার সবজির দামই আকাশছোঁয়া। শুধু দামের জন্য নয় অন্য একটি কারণে মনে হয় পিয়াজই সবজি কুলে সবচেয়ে অভিজাত! কই কখনো তো শোনা যায়নি আলু পটলের ভাস্কর্য তৈরি করা হয়েছে! কিন্তু পিয়াজের হয়েছে। এই অবাক কান্ডটি ঘটেছে রোমানিয়ার একটি গ্রামে। পিয়াজের প্রতি ভালোবাসা জানিয়ে তারা ২০ ফুট উঁচু একটি 'পিয়াজ ভাস্কর্য' তৈরি করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 05:31 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

১১ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এই দুর্মূল্যের বাজারে সকল প্রকার সবজির দামই আকাশছোঁয়া। শুধু দামের জন্য নয় অন্য একটি কারণে মনে হয় পিয়াজই সবজি কুলে সবচেয়ে অভিজাত! কই কখনো তো শোনা যায়নি আলু পটলের ভাস্কর্য তৈরি করা হয়েছে! কিন্তু পিয়াজের হয়েছে। এই অবাক কান্ডটি ঘটেছে রোমানিয়ার একটি গ্রামে। পিয়াজের প্রতি ভালোবাসা জানিয়ে তারা ২০ ফুট উঁচু একটি 'পিয়াজ ভাস্কর্য' তৈরি করছে। পশ্চিম রোমানিয়ার ভাস্কর্য নির্মাতা প্রতিষ্ঠান 'পেরিসেনি'র পক্ষ থেকে জানানো হয়, গ্রামবাসীরা পিয়াজের আদলে একটি ভাস্কর্য তৈরির জন্য তাদের কাছে এসেছিলো। পিয়াজের প্রতি ভালোবাসা থেকেই তারা এটি করতে চায়। কারন গ্রামবাসীরা শত শত বছর ধরে বংশানুক্রমে পিয়াজ চাষ করে জীবিকা নির্বাহ করছে। ২০ ফুট উচু স্তম্ভটি ধাতু দিয়ে নির্মান করা হবে। এর অর্থের যোগান দিবেন পিয়াজচাষী আলেকজা