২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট সংখ্যাটি জড়িয়ে আছে লুলুকে

সবাই বলে ৭ সংখ্যাটি নাকি পয়া। তবে লিভারপুলে জন্ম নেয়া লুলুর জন্য মনে হয় 'আট'ই পয়া। কারন তার সবকিছুই যে আটের নামতা গুণে শুরু হয়েছে। তার জন্ম হয়েছে বছরের অষ্টম মাসের অষ্টম মিনিটে, সকাল ৮টা ৮ মিনিটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 04:57 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগষ্ট ১৩ (বিডিনিউিজটুয়েন্টিফোরডটকম)-- সবাই বলে ৭ সংখ্যাটি নাকি পয়া। তবে লিভারপুলে জন্ম নেয়া লুলুর জন্য মনে হয় 'আট'ই পয়া। কারন তার সবকিছুই যে আটের নামতা গুণে শুরু হয়েছে। তার জন্ম হয়েছে বছরের অষ্টম মাসের অষ্টম মিনিটে, সকাল ৮টা ৮ মিনিটে। কি সবাই খুব অবাক হচ্ছো তাইনা। তার ওজনও কিন্তু ৮ পাউন্ড। বিয়া ফাং নামে চীনা যে ধাত্রী লুলুর জন্মের সময় পাশে ছিলেন তিনি ঐদিন ৮টি নবজাতক প্রসব করিয়েছেন। লুলুর জন্মও হয়েছে একবোরে ঘড়ি ধরে ঠিক সময়ে। ফাং বলেন, চীনে ৮ সংখ্যাটি সৌভাগ্যের প্রতীক। সে হিসেবে তিনিও নিজেকে ভাগ্যবতী মানছেন। লুলুর বাবা মা ভাবছেন লুলুকে দিয়ে একটি লটারী কিনাবেন। বলা তো যায় না যদি লেগে যায়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/২২৫২ ঘ.