২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব নাগরিক পাবেন স্বাস্থ্য কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুরোদমে চিকিৎসা সেবা শুরু হবে ২৩ জানুয়ারি।

সব নাগরিক পাবেন স্বাস্থ্য কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

সচিবালয়ে মঙ্গলবার বিএসআরএফের অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2023, 06:46 PM

Updated : 10 Jan 2023, 06:46 PM

সরকার দেশের সব মানুষকে স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান।

জাহিদ মালেক ব‌লেন, “প্র‌ত্যেকের জন্য হেলথ কার্ড থাক‌বে। এ নিয়ে ডি‌পি‌পি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) প‌রিকল্পনা ক‌মিশ‌নে দেওয়া হ‌য়ে‌ছে। আশা ক‌রি, প্রধানমন্ত্রী এটি পাস ক‌রে দে‌বেন। এ বিষ‌য়ে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে কথা হ‌য়ে‌ছে। হেলথ কা‌র্ডে স্বাস্থ্য বিষয়ক সব তথ্য থাক‌বে। বি‌দে‌শে এমন কার্ড দেওয়া হয়। আমরাও তা‌দের ম‌তো ক‌রে হেলথ কার্ড দেব।”

স্বাস্থ্যমন্ত্রী জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে রোগী ভর্তিসহ পুরোদমে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।

গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত সুপার স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ ডিসেম্বর হাসপাতালের ১৪ বিভাগে রোগী দেখা শুরু করেন বিশেষজ্ঞ চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপকরা।

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক অনুষ্ঠান পরিচালনা করেন।