২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ভবতী নারীদের মধ্যে ক্যান্সারের হার বাড়ছে

গত কয়েক দশকে গর্ভবতী নারীদের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার বেড়েছে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2012, 03:51 PM

Updated : 24 Aug 2022, 12:10 PM

সিডনি, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত কয়েক দশকে গর্ভবতী নারীদের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার বেড়েছে। অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। সর্বশেষ ২০০৭ সালের তথ্যানুযায়ী, প্রতি ১ লাখে ১৯২ জন সন্তানসম্ভবা নারীর ক্যান্সার ধরা পড়েছে। ১৯৯৪ সালে একই অনুপাতে মোট ১১২ জন নারীর ক্যান্সার ধরা পড়ে। কী কারণে এ হার বাড়ছে সে ব্যাপারে নিশ্চিত হতে পারেননি গবেষকরা। তবে বেশি বয়সে সন্তান ধারণ এবং ক্যান্সার নির্ণয়ের প্রযুক্তি উন্নত হওয়াই এর কারণ বলে তারা ধারণা করছেন। এছাড়া ‘গর্ভকালে বেশি বেশি স্বাস্থ্য সেবা নেয়াও’ একটি কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন সিডনি বিশ্ববিদ্যালয়ের শিশু জন্মদান বিষয়ক গবেষক ক্রিস্টাইন রবার্টস। গভবর্তী নারীদের মধ্যে ক্যান্সার আক্রান্তের হার বাড়ছে কিনা তা জানতে ১৯৯৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত আনুমানিক ৭ লাখ ৮০ হাজার নারীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন বিশেষজ্ঞরা। ‘বিজেওজি’ নামক প্রসূতি ও স্ত্রীরোগ বিষয়ক আন্তর্জাতিক সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৯ঘ.