ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হারবাল চিকিৎসার অন্তরালে বাতনাশক ওষুধ হিসেবে নিষিদ্ধ ট্যাবলেটের গুঁড়া দিয়ে হালুয়া তৈরি করে চিকিৎসা দেওয়ার অভিযোগে চার প্রতারককে দুই বছর করে কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রাজধানীর মগবাজারে বৃহস্পতিবার দুপুরে দ-প্রাপ্ত ওই চার জন হলেন, মগবাজার ইন্ডিয়া হারবাল ও কলিকাতা হারবাল মেডিকেল কেয়ারের মালিক গোলাম ফারুক (৩৬), সাহেব আলী (৩০), মাসুদ ইসলাম (৩১) ও মসিউর রহমান (৩২)।
এদের মধ্যে ফারুক ও সাহেব আলী দুই সহোদর এবং বাকি দুজন তাদের ব্যবসায়িক পার্টনার।
র্যাবের ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হারবাল চিকিৎসার নামে তারা দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে।
তিনি বলেন, “বিশিষ্ট জনদের সঙ্গে কৌশলে ছবি তুলে পরে ওই ছবি বড় করে অফিসে ঝুলিয়ে প্রতারাণায় ফাঁদ পাতে। এদের কারো চিকিৎসা দেয়ার মতো শিক্ষগত যোগ্যতা নেই। অথচ তারা সব কঠিন ও জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছে।”
ফারুকের বরাত দিয়ে ম্যাজিস্ট্রেট পাশা বলেন, “বাজারে প্রচলিত ডাইক্লোফেনাক জাতীয় ব্যথানাশক, এলার্জির জন্য এলাট্রল আর যৌন রোগের মহৌষধ হিসেবে সিনেগ্রা জাতীয় অ্যালোপেথিক ওষুধের গুঁড়া মিশিয়ে কথিত মহৌষধ তৈরি করে বাজারে বিক্রি করতো ফারুক।”
এভাবে প্রতারণার মাধ্যমে ৬/৭ বছরে তারা কোটিপতি হয়েছেন বলে তিনি জানান।
প্রতারণার কথা স্বীকার করায় তাদের প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/২০৫১ ঘ.
bdnews24