লন্ডন, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে একাধিক টাইম জোন পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়া ক্রিড়াবিদদের অসুস্থ হওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা।
তাদের মতে, পাঁচটিরও বেশি টাইম জোন পার হওয়া অর্ধেকেরও বেশি ক্রিড়াবিদের অসুস্থ হওয়ার ঝুঁকি দ্বিগুণ।
নতুন পরিবেশে গিয়ে বিভিন্ন জিবাণু ও এলার্জিতে আক্রান্ত হন ক্রিড়াবিদরা। তবে বিমান ভ্রমণ তাদের স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলে না।
যদিও বিমান ভ্রমণে মানুষ অসুস্থ হয়ে পড়ে বলে সাধারণ ভাবে ধারণা করা হয়।
কিন্তু ব্রিটিশ মেডিক্যাল জার্নালের নতুন গবেষণায় ফলে দেখা গেছে, স্বাভাবিক পরিবেশের বাইরে যাওয়ার কারণেই মানুষ অসুস্থ হয় বেশি।
গবেষক অধ্যাপক মার্টিন স্কুইলনাস বলেন, “দূর দেশে গিয়ে বায়ু দূষণ, তাপমাত্রা, আদ্রতা, সমুদ্রপৃষ্ঠ থেকে ওই স্থানের উচ্চতার ভিন্নতা, খাদ্যাভ্যাস পরিবর্তন, জিবাণুর আক্রমণ ও সাংস্কৃতিক ভিন্নতার কারণে অসুস্থ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০৯ঘ.
bdnews24