২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ বিএসএমএমইউতে

বিদ্যুৎ না থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 05:19 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

মঙ্গলবার ভোর থেকে ওই হাসপাতালে বিদ্যুৎ নেই। তবে বিকল্প ব্যবস্থায় কিছু কাজ চলছে বলে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূইয়া জানিয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় বহির্বিভাগে সেবা বন্ধ রয়েছে। সকাল থেকে অস্ত্রোপচারও হচ্ছে না।

লিফটগুলো বন্ধ থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বহুতল ভবনগুলোর উঁচু তলায় থাকা বিভাগগুলোতে যেতে পারছেন না বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় এ সমস্যা দেখা দিয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সঙ্কটের সমাধান হয়নি। এ বিষয়ে জানতে ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষে টেলিফোন করা হলে কেউ ধরেননি।