২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি হাসপাতালের ওষুধ নিয়ে তদন্তের সুপারিশ

বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালে সাধারণ মানুষ ওষুধ পায় না বলে অভিযোগ উঠলেও হাসপাতালগুলোতে কীভাবে প্রচুর ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়, তার কারণ খুঁজে দেখতে বলেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 02:01 PM

Updated : 24 Aug 2022, 03:55 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন সময়ে সরকারি হাসপাতালে সাধারণ মানুষ ওষুধ পায় না বলে অভিযোগ উঠলেও হাসপাতালগুলোতে কীভাবে প্রচুর ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়, তার কারণ খুঁজে দেখতে বলেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিশ্র"তি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টাদশ বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. ফজলে রাব্বী মিয়া। দুই পর্বে অনুষ্ঠিত বৈঠকে সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিকালে যোগাযোগ মন্ত্রণালয় নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, "বিষয়টি নিয়ে কমিটির কাছে অভিযোগ এসেছে। দেখা গেছে, সাধারণ গরিব মানুষ সরকারি হাসপাতাল থেকে প্রয়াজনীয় ওষুধ পায় না। অথচ হাসপাতালে ওষুধ পড়ে থেকে মেয়াদোত্তীর্ণ হয়। বিষয়টি খতিয়ে দেখতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছ কমিটি।" সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মফস্বলের সরকারি হাসপাতালে চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করার প্রতিশ্র"তি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করেছে কমিটি। এছাড়া সরকারি প্রতিষ্ঠানের মেথর ও সুইপার পদগুলো তাদের ছেলেমেয়েদের জন্য সংরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হয় হয়। এছাড়া রেলওয়ের উন্নয়ন ও স¤প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। কমিটির সদস্য শামসুর রহমান শরীফ, বি এম মোজ্জাম্মেল হক, খালিদ মাহ্মুদ চৌধুরী এবং রাশেদা বেগম হীরা এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯৪৬ ঘ.