২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অটিজম নিয়ে সচেতনতা সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ'

বাংলাদেশে শিশুদের বুদ্ধিমত্তার বিকাশের বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না বলে অটিজম নিয়ে জনসচেতনতা সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে বলে মনে করেন সমাজকল্যাণ সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:51 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে শিশুদের বুদ্ধিমত্তার বিকাশের বিষয়টি যথাযথ গুরুত্ব পায় না বলে অটিজম নিয়ে জনসচেতনতা সৃষ্টি একটি বড় চ্যালেঞ্জ হয়ে আছে বলে মনে করেন সমাজকল্যাণ সচিব। বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এক সংবাদ সম্মেলনে সচিব রঞ্জিত কুমার মল্লিক বলেন, অটিজম নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করা হচ্ছে। কিন্তু এ এক বিপুল কর্মযজ্ঞ। "অটিস্টিক শিশুদের পাশাপাশি তাদের পরিবারের প্রতিও আমাদের সহানুভূতিশীল হতে হবে," বলেন তিনি। ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় অটিজম বিষয়ক আঞ্চলিক সম্মেলন সামনে রেখে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাজধানীর রূপসী বাংলা হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন। ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীসহ আঞ্চলিক নেতৃবৃন্দের উপস্থিতিতে দুই দিনব্যাপী এ সম্মেলনে 'দক্ষিণ এশীয় অটিজম নেটওয়ার্ক' গঠন করা হবে বলেও আশা করা হচ্ছে। অনেক আঞ্চলিক নেতা, আন্তর্জাতিক সংস্থা ও বিশেষজ্ঞদের সম্মেলনে অংশ নিয়ে এ অঞ্চলের অটিজম পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও আন্তর্জাতিক সংস্থা অটিজম স্পিকস বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। শৈশবের কোনো পর্যায়ে বুদ্ধিমত্তার স্বাভাবিক বিকাশ বন্ধ হয়ে গেলে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় অটিজম। এ ধরনের শিশুরা অন্যদের মতো করে নিজের যত