২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো ৩ অ্যানথ্রাক্স রোগী

সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার আরো তিনজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2011, 11:47 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

সিরাজগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে শুক্রবার আরো তিনজন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলার শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় গত আটদিনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪৯। অক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন খান জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের বড় মহারাজপুর গ্রামে দুইজন এবং চকহরিপুর গ্রামে একজন অ্যানথ্রাক্স রোগীর পাওয়া গেছে। এদিকে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মহাপরিচালকের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শুক্রবার শাহজাদপুরের সড়াতৈল ও উল্লাপাড়ার সাতবিলা গ্রাম পরিদর্শন করেছেন। তারা গবাদি পশুর রক্ত সংগ্রহ করেন। মহাপরিচালক মো. আশরাফ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্ত এলাকা ও আশপাশের গ্রামগুলোতে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আতঙ্কের কোনো কারণ নেই। প্রাণিসম্পদ বিভাগের সব মাঠকর্মী এলাকায় কাজ করছেন বলে জানান তিনি। দলের অপর সদস্যরা হলেন- জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার (এফএও) চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার মি. ইয়ামাগা ম্যাট, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পরিচালক (প্রশাসন) মো. মোসাদ্দেক আলী, পরিচালক (স