২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৫ জন নিপা আক্রান্ত

উত্তরাঞ্চলের আরো পাঁচ জেলায় পাঁচজন নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেবলে জানিয়েছে আইইডিসিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2011, 01:18 PM

Updated : 24 Aug 2022, 02:31 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরাঞ্চলের আরো পাঁচ জেলায় পাঁচজন নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেবলে জানিয়েছে আইইডিসিআর। জেলাগুলো হলো- কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর। নিপা ভাইরাসে আক্রান্ত হওয়া বিষয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছে সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। তবে গত ৫ ফেব্র"য়ারির পর নতুন নিপা আক্রান্তে খবর পাওয়া না গেলেও এর সংক্রামণের সময় এখনো শেষ হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। আইইডিসিআর'র বিজ্ঞানী ড. মো. মোস্তাক হুসেইন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমারা বিচ্ছিন্নভাবে নতুন নিপা আক্রান্ত যে রোগীদের পাচ্ছি এতে ভয়ের কিছু নেই। তবে যদি কোনো এলাকায় ১৫ মিনিট দূরত্বের ঘর বাড়িগুলোর মধ্যে নিপা আক্রান্তের খবর পাওয়া যায় তখন তা গুরুত্বের মধ্যে আসবে।" তিনি বলেন, "সাধারণত প্রতি বছর এই সময়ে রংপুর অঞ্চলে নিপা ভাইরাস আক্রান্ত রোগীদের আমার পেয়ে থাকি।" "জনসাধারণ খেজুরের রস এবং পাখিদের খেয়ে যাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকলে নতুন কোনো আক্রান্তের খবর পাওয়া যাবে না," বলেনন মোস্তাক। নিপা সংক্রমণ হতে প্রথম দিন থেকে ২১ দিন সময় লাগে। সাধারণত আক্রান্ত হলে আট থেকে এগারো দিনের মধ্যেই এর লক্ষণ প্রকাশ পায়। নিপা ভাইরাস ছড়ায় মূলত বাদুড়ের মাধ্যমে। ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে গ্রামাঞ্চলে খেজুরের রস সংগ্রহ করা হয়। সে সময় গাছে বাঁধা হাড়ি থেকে কোনো নিপা আক্রান্ত বাদুড় রস খাওয়ার চেষ্টা করলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই রস খেলে মানুষের মধ্যেও এই ভাইরাস ছড়িয়ে পড়ে। নিপা আক্রান্ত ব্যাক্তির প্রথমে প্রচণ্ড জ্বর, মাথাব্যথা, খিচুনি ও শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে এবং অজ্ঞান হয়ে পড়ে। বাংলাদেশে সর্বপ্রথম নিপা ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ে ২০০১ সালে। ওই সময় থেকে চলতি সংক্রমণের আগ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৭৬ জনের মধ্যে ১৩০ জনের মৃত্যু হয়েছে। চলতি সংক্রমণে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭। প্রতি বছর ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত মেহেরপুর, নওগাঁ, রাজবাড়ি, ফরিদপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, মানিকগঞ্জ এবং রংপুরে নিপা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়। সাধারণত এই সময়ে ওই সব এলাকার মানুষ খেজুরের রস সংগ্রহ করে। এই বছর ১৩ জানুয়ারি হাতিবান্ধায় নিপা আক্রান্ত রোগীর খবর পাওয়া যায়। আইইডিসিআর জানিয়েছে, রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না। রোগীর পরিচর্যা করার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।রোগীর শুশ্র