২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প শিশু খাদ্য খাওয়ানোর প্রবণতা বাড়ছে

অপুষ্টিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও বিকল্প খাদ্য অর্থাৎ গুঁড়ো দুধ শিশুদের দিচ্ছেন মায়েরা। আমিনূর রহমান রাসেলের প্রতিবেদন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 12:46 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জন্মের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত শিশুদের বিকল্প শিশু খাদ্য খাওয়ানোর প্রবণতা দিনদিন বাড়ছে। অপুষ্টিসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকলেও বিকল্প খাদ্য অর্থাৎ গুড়ো দুধ শিশুদের দিচ্ছেন মায়েরা। সরকারের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান বলছে, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু বুকের দুধ এবং ছয় মাসের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি বাড়তি খাবার খাওয়াতে হবে। বিকল্প খাদ্য বা অন্য কিছু খাওয়ানো হলে তা হবে শিশুর জন্য ক্ষতিকর। এমনকি শিশু অপুষ্টিতে ভুগতে পারে। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. ফাতেমা পারভীন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক মা-ই শিশুকে সঠিকভাবে বুকের দুধ খাওয়াতে পারেন না। এ কারণে বাচ্চারা বুকের দুধ খেতে চায় না। মা তখন শিশুর কথা ভেবে বিকল্প খাদ্য হিসেবে গুড়ো দুধ বোতলে ভরে খাওয়ানোর চেষ্টা করেন। শিশু একবার বোতলে অভ্যস্ত হয়ে গেলে বুকের দুধ খাওয়ায় আগ্রহ হারিয়ে ফেলে।" এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার স