২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরো চারজন অ্যানথ্রাক্স আক্রান্ত

সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত আরো চারজনকে সনাক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে অ্যানথ্রাক্স আক্রান্ত আরো চারজনকে সনাক্ত করা হয়েছে। বুধবার কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল আজিজ এ সংক্রমণের কথা নিশ্চিত করেন বলে সিভিল সার্জন কার্যালয় জানায়। আক্রান্তরা হলেন- কামারখন্দ উপজেলার হালুয়াকান্দি গ্রামের সুফিয়া বেগম (৬০), ধোপাকান্দি গ্রামের লিজা খাতুন (১৬), রাবেয়া খাতুন (২০) ও শাহবাজপুর গ্রামের আলোমতি (১৮)। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) হিসাবে সিরাজগঞ্জে ২১৮ জন অ্যানথ্রাক্স আক্রান্ত রোগী সনাক্ত হল। গত ১৮ অগাস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় মোট আক্রান্ত হল ৬০৫ জন। সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ূন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলায় আরো চারজন অ্যানথ্রাক্স আক্রান্তকে সনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। গত ১৮ অগাস্ট দেশে প্রথম সিরাজগঞ্জের ২৬ জন গ্রামবাসীর শরীরে অ্যানথ্রাক্স সনাক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/২১৫৫ ঘ.