ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ মোদাচ্ছের আলী এবার বলেছেন, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যকর্মী নিয়োগে দক্ষতাই একমাত্র বিবেচ্য বিষয় হবে না। নিয়োগে প্রাধান্য দেয়া হবে মেয়েদের।
মঙ্গলবার হোটেল শেরাটনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত 'প্রাইমারি হেলথ কেয়ার অ্যাপ্রোচ ইন ইমার্জেন্সি' শীর্ষক তিনদিনব্যাপি আঞ্চলিক বৈঠকের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের।
তিনি বলেন, "জনগণের প্রতি যার দায়বদ্ধতা (কমিটমেন্ট) রয়েছে এবং যারা আসলেই আন্তরিকভাবে সেবা দেবে তাদেরই এ ক্ষেত্রে বাছাই করা হবে।"
তবে প্রার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধতা এবং আন্তরিক সেবা-মানসিকতা কোন্ প্রক্রিয়ায় নির্ধারণ করা হবে সে বিষয়ে কিছু বলেননি সৈয়দ মোদাচ্ছের।
"মেয়েরা সেবা দেয়ায় আন্তরিক," উল্লেখ করে তিনি বলেন, "কমিউনিটি ক্লিনিকের উদ্দেশ্য পূরণে নিয়োগে মেয়েদের প্রাধান্য দেয়া হবে। কারণ জরুরি মুহূর্তে প্রসূতি মায়ের যত
bdnews24