ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে প্রতি বছর প্রায় এক কোটি মানুষ কোনো না কোনো রকম কিডনি জটিলতায় আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে ৪০ হাজারের ক্ষেত্রে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এ প্রত্যঙ্গটি সম্পূর্ণ বিকল হয়ে যায়।
শনিবার রাজধানীর হোটেল শেরাটনে কিডনি ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী পঞ্চম বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সম্মেলনে কিডনি বিকল হওয়া রোগীদের সংখ্যা বাড়ার কথা জানিয়ে বলা হয়, এর চিকিৎসা সহজলভ্য করা দরকার।
কিডনি বিকল হওয়া রোগীদের জন্য কিডনি প্রতিস্থাপন ছাড়া ডায়ালিসিসই একমাত্র উপায় যা একটি ব্যয়বহুল প্রক্রিয়া।
কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদ জানান, বাংলাদেশে প্রায় ১৫ লাখ কিডনি অকেজো রোগী ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছে। ২০১৫ সালের মধ্যে এ সংখ্যা আরো পাঁচ লাখ বাড়বে।
তিনি বলেন, "ডায়ালাইসিস করা রোগীদের মাত্র ১০ শতাংশ বেঁচে থাকেন। কারণ এ ব্যয়বহুল চিকিৎসা সবার পক্ষে করা সম্ভব নয়।"
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৭-১৮ শতাংশ কিডনি রোগী। যুক্তরাষ্ট্রে এ হার সাড়ে ১১ এবং অস্ট্রেলিয়ায় ১৫ শতাংশ।
সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় এক কোটি লোক কিডনির কোনো না কোনো রোগে আক্রান্ত হয়। এর মধ্যে প্রতি বছর ৪০ হাজার রোগীর কিডনি সম্পূর্ণ বিকল হয় এবং প্রায় ৩০ হাজার রোগী মারা যায়।
কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহিবুর রহমান বলেন, "কিডনি বিকল রোগীদের কিডনি সংযোজন এবং ডায়ালাইসিস দুটো চিকিৎসা পদ্ধতিই ব্যয়বহুল। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস (সিএপিডি) চিকিৎসা পদ্ধতি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে।"
আধুনিক এ চিকিৎসা পদ্ধতি হেমোডায়ালাইসিসের বিকল্প হিসেবে কাজ করে বলেও জানান তিনি।
উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, ছয় মাসের মধ্যে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে টেলিমেডিসিন পদ্ধতিতে কিডনি রোগের চিকিৎসার ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে তা উপজেলা পর্যায়েও বি
bdnews24