জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- চীনে তৈরি টুথপেস্ট ব্যবহারের ব্যাপারে ভোক্তাদের সতর্ক করে দিয়েছে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
এফডিএ উদ্বেগের সঙ্গে জানায়, ওই টুথপেস্টে ডাইগ্লাইকল বা ডাইগ্লাইকল স্টিয়ারেট নামে পরিচিত বিষাক্ত রাসায়নিক দ্রব্য ডাইইথালিন গ্লাইকল এর উপস্থিতি হয়েছে। ভোক্তাদের সতর্ক করে দিয়ে তারা বলেছে, চীনে প্রস্তুতকৃত লেবেল দেখলেই সে টুথপেস্ট ছুড়ে ফেলে দিন। এক বিজ্ঞপ্তিতে তারা পণ্যটি আমদানির ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানিয়েছে।
ডাইইথালিন গ্লাইকল থেকে কোনরকম বিষক্রিয়ার খবর এখনো পাওয়া যায়নি। তবে এফডিএ এর ঝুঁকি এড়িয়ে চলার জন্য সতর্ক থাকার কথা বলছে।
যেসব ব্রান্ড আমদানীর ক্ষেত্রে সতর্কতা আরোপের কথা বলা হচ্ছে সেগুলি হলো : কুরডেন্ট ফ্লুরাইড, কুলডেন্ট স্পিয়ারমিন্ট, কুরডেন্ট আইসিই, ডক্টর কুল, এভারপ্রেশ টুথপেস্ট, সুপারডেন্ট টুথপেস্ট, ক্লিন রাইট টুথপেস্ট, ওরালশ্যাক্স এক্সট্রিম, ওরাল ব্রাইট ফ্রেশ স্পিয়ারমিন্ট ফ্লেবার, ব্রাইট ম্যাক্স পিপারমিন্ট ফ্লেবার, শিআর ফ্রেশ মিন্ট ফ্লুরাইড পেস্ট, ডেন্টাপ্রো, ডেন্টাক্লিন, ডেন্টাক্লিন জুনিয়র।
এসব পন্য অত্যন্ত কম মূলে বিক্রি করা হয় বলে জানায় এফডিএ।
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৭০২ ঘ
bdnews24