২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবচেয়ে স্বাস্থ্যকর ফলের রস কোনটি

বাজারে তো অনেক রকম ফলের রসই পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে ভালো কোনটি? ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকরা জানাচ্ছেন, সবচেয়ে ভালো গোলাপী আঙুরের রস। ডিসকভারি নিউজ সূত্রে জানা গেছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 09:39 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মে ৩১ ( বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম) -- বাজারে তো অনেক রকম ফলের রসই পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে ভালো কোনটি? ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার গবেষকরা জানাচ্ছেন, সবচেয়ে ভালো গোলাপী আঙুরের রস। ডিসকভারি নিউজ সূত্রে জানা গেছে এ খবর। ওই বিশ্ববিদ্যালয়ের গবেষক গেইল র‌্যাম্পারসাউড ও তার দল গবেষণঅ করে দেখেছেন যে গোলাপী আঙুরের রসে কেবল উচ্চমাত্রার ভিটামিন সি নয়, আরো অনেক পুষ্টিমান রয়েছে যা কমলা, সাদা আঙুর, আনারস বা আপেলের রসে নেই। সবচেয়ে বড় কথা হলো- গোলাপী আঙুর রসে থাকে পটাসিয়াম , ফোলেট, থায়ামিন ও ম্যাগনেসিয়াম। গেইল বলেন, "এই রস ভিটামিন সি এর অসাধারণ উৎস। তাছাড়া এতে রয়েছে পটাসিয়াম, ফোলেট, থায়ামিন ও ম্যাগনেসিয়াম এবং একই সঙ্গে ক্যারটেনয়েডস যা শরীরে গিয়ে ভিটামিন এ তে রুপান্তরিত হতে পারে। " গবেষণার অংশ হিসেবে সাধারণ শতকরা ১০০ ভাগ ফলের রস নিয়েই কাজ করেছেন গবেষকরা। এবং প্রতিটি রসের পুষ্টি ঘনত্ব পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন ৬টি পদ্ধতি অনুসরণ করেছেন তারা। গেইল জানান, গোলাপী আঙুরে রসের ৮ আউন্স পান করলেই পুরো একদিনের ভিটামিন সি'র চাহিদা মিটে যায়। এই গবেষণার ফলাফল 'জার্নাল অফ ফুড সায়েন্স' এর চলতি সংখ্যায় ছাপা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডটকম/এমআইআর/১৫৩৩ ঘ