গর্ভবস্থায় আপেল ও মাছ খেলে জন্ম নিবে সুস্থ মেয়ে - ছেলে
গর্ভাবস্থায় মায়েদের আপেল ও মাছ খাওয়া শিশুদের জন্য মঙ্গলজনক হয়। সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে এ তথ্য। খবর যুক্তরাজ্যের একটি ওয়েবসাইটের।
ইতিমধ্যেই আবি®কৃত হয়েছে, আপেল সুস্থ ফুসফুস গড়ে তুলতে সাহায্য করে। আর তৈলাক্ত মাছে রয়েছে ‘ওমেগা-ত্রি’ তেল, যা নানা ভাবে স্বাস্থ্যের জন্য উপকারী।
লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক গ্রাহাম ডেভরিউক্স ও তার সঙ্গীরা গত ৫ বছর ধরে ২০০০ গর্ভবতী মহিলার খাবার অভ্যেস এবং তাদের শিশুদের উপর গবেষণা চালান। তারা দেখতে পান, এই সব গর্ভবতী মহিলাদের মধ্যে যারা সপ্তাহে ৪টি বা তার বেশি আপেল খেয়েছেন তাদের শিশুরা বেশি স্বাস্থ্যবান হয়ে জন্মগ্রহণ করেছে। অন্যদিকে যারা ১টি বা তার কম আপেল খেয়েছে তাদের শিশুরা অপেক্ষাকৃত কম সুস্থ্যসবল হয়ে জন্ম নিয়েছে।
এই গবেষকদের দেয়া তথ্য নিয়ে বিবিসি অনলাইন সংস্করণ জানায়, গর্ভাবস্থায় যারা নানা রকমের মাছ খেয়েছেন তাদের শিশুদের চামড়ায় একজিমা বা এলার্জি রোগ হওয়ার আশংকা কমে গেছে।
বিশেষজ্ঞদল জানিয়েছেন গর্ভাবস্থায় মায়েরা বিভিন্ন রকম মাছ খাওয়ার জন্য প্রথম ৫ বছরের মধ্যে শিশুদের একজিমায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অর্ধেক কমে যায়।
আমেরিকান থোরাসিস কনফারেন্স এই গবেষণার উপর ভিত্তি করে পরামর্শ দেয় যে, গর্ভবতী মায়েদের খাওয়ার অভ্যেস সামান্য পরিবর্তন করলেই তাদের শিশুরা অ্যাজমা থেকে সুরক্ষিত থাকবে।
