খামারের দুধ অ্যাজমার ঝুঁকি কমায়
খামারের গরুর দুধ পান করলে অ্যাজমার ঝুঁকি কমে যায়। এটি অ্যালার্জির ক্ষেত্রে বিশেষ উপকারী। ইউরোপ থেকে প্রকাশিত একটি গবেষণা নিবন্ধে এ তথ্য জানা গেছে।
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ বাসেল এর ডক্টর মার্কো ওয়াজের বলেন, “ যেসব শিশু গরুর খামারের অপাস্তুরায়িত দুধ পান করে এবং খামারের অন্যান্য পণ্য ভোগ করে তাদের মধ্যে অ্যাজমা ও অ্যালার্জির ক্ষেত্রে বিশেষ প্রতিরক্ষা কাজ করে।”
মার্কো ওই গবেষণা নিবন্ধের মূল রচয়িতা। যেসব শিশু প্রথম বছর থেকেই এই দুধ পান শুরু করে তাদের ক্ষেত্রে সুফলটা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন মার্কো।
তবে গবেষকরা কাঁচা দুধ বা না ফুটিয়ে দুধ পান করার কথা বলেন নি। মার্কো বলেন, “ কাঁচা দুধে অনেক রোগের জীবানু, যেমন সলমোনেলা, থাকতে পারে। এবং কাঁচা দুধ পান করলে গুরুতর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে।”
ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল অ্যালার্জি শীর্ষক সাময়ীকিতে প্রকাশিত নিবন্ধে মার্কো জানান, ১৪ হাজার ৮৯৩ জন শিশুর উপর পরিচালিত গবেষণা থেকৈ তারf এই সিদ্ধান্তে উপণীত হয়েছেন। শিশুদের বয়স ছিল ৫ থেকে ১৩ এর মধ্যে। শিশুদের অভিভাবকদের সাথে কথা বলে তারা গবেষণার কাজ চালান।
