ডায়াবেটিস ও ক্যান্সারের উপশম করতে পারে কফি
টাইপ-২ ডায়াবেটিস এবং কিছু বিশেষ ধরনের ক্যান্সারসহ নানা রোগের উপশম করে কফি।
কোমল পানীয়’র উপকার এবং ঝুঁকি বিষয়ক এক বিজ্ঞান সম্মেলনে বিশেষজ্ঞরা এ তথ্য প্রকাশ করেন।
হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এর বিশেষজ্ঞ ড. রব ভ্যান ডেম বলেন, “বাস্তবতা এটাই যে, কফি স্বাস্থ্যের জন্য উপকারী নয়-এরকম একটা ধারনা সাধারন মানুষের মধ্যে আজ প্রতিষ্ঠিত। কিন্তু ধারণাটি পুরোপুরি ঠিক নয় । এর মানে আবার এও নয় যে, আমরা কফি পানকে উৎসাহিত করছি।”
সাক্ষ্য প্রমাণে দেখা যায় কফি কোলেস্টরেল কমিয়ে, সঠিক সময়ে জারক রস নির্গত করে, মল নির্গমনের গতি স্বাভাবিক রেখে পায়ুপথ এবং যকৃত ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে। তবে লিউকোমিয়ার শেষ পর্যায়ে কফি রোগের উপশম না করে বরং পাকস্থলীর ক্যান্সারসহ অন্যান্য ঝুঁকি বাড়িয়ে দেয়।
ভ্যান ডেম এবং তার সহকর্মীরা এখন ডায়াবেটিস নিয়ন্ত্রনে কফি কতটা কার্যকর গবেষনাগারে তা প্রমাণে ব্যস্ত। এ বিষয়ে ২০০২ সালে প্রথম নিবন্ধ প্রকাশিত হয়। তারপর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে অন্তত ২০টি সমীক্ষা চালানো হয়েছে। তারা এও খতিয়ে দেখছেন, কফির অসংখ্য উপাদানের মধ্যে ঝুঁকি কমানোতে প্রভাব বিস্তরকারী উপাদান আসলে কোনগুলি। এটি ক্যাফেইন কিনা তারা এ ব্যাপারে নিশ্চিত নন। তবে ক্যাফেইনমুক্ত বা ক্যাফেইন সহযোগে তৈরী দু ধরনের কফিই ডায়াবেটিসের ঝুঁকি কমায়।
ভ্যান ডেম গর্ভবতী মহিলা এবং শিশুর ক্ষেত্রে নিয়ন্ত্রিত ভাবে কফি পান করার পরামর্শ দেন।
