২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারকে ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুরের দুইটি ভ্রাম্যমান আদালত বৃহস্পতিবার দুপুরে গাজীপুর শহর ও চান্দনা চৌরাস্তা এলাকায় পাঁচটি ক্লিনিক, ছয়টি ডায়গনস্টিক সেন্টার ও বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2007, 07:30 PM

Updated : 26 Apr 2022, 02:16 PM

দুপুর ১২টার দিকে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মাহমুদুল কবীর মুরাদ ও নুরুন্নাহার বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তারা দুজনই জানান, রেজিস্ট্রেশন ও লাইসেন্স না থাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে এসব প্রতিষ্ঠানকে পৌনে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর পেয়ে তড়িঘড়ি বন্ধ করে দেওয়ার অভিযোগে সাতটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়।

হাসিনা মেডিসিন কর্ণারকে ৬০ হাজার টাকা ও সেবা ক্লিনিককে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।