মেক্সিকোর একটি ধর্মীয় প্রতিষ্ঠানের মেয়েরা রহস্যময় রোগে ভুগছে
মেক্সিকোর একটি আবাসিক বিদ্যালয়ের প্রায় একশ জন ক্যাথলিক নান রহস্যময় রোগে ভুগছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এটিকে মানসিক রোগ বলছে। কিন্তু পুরো ব্যাপারটি নিয়ে তারা অভিভাবকদের কাছে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
আক্রান্ত রোগীরা সবাই অদ্ভুত এক বিবমিষায় ভুগছেন। কোন কিছুতেই তাদের আগ্রহ নেই।
প্রধান শিক্ষিকা মার্গি সিওং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “আমরা এর প্রকৃত কারণ জানি না। তবে ডাক্তাররা পরীক্ষা করে একে মানসিক রোগ বলেই রায় দিয়েছেন। তিনি আরও বলেন, যদিও অসুখটি শুরু হয়েছে গত অক্টোবরে। কিন্তু তিনি অভিভাবক এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন সম্প্রতি।
ভিলা ডি লা নিনাস বিদ্যালয়ের চার হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ছয়শ শিক্ষার্থী এ রোগে আক্রান্ত। মাধ্যমিক পর্যন্ত অবৈতনিক এ বিদ্যালয়ের প্রায় তিনশ শিক্ষার্থী ইতিমধ্যে এ কারনে বিদ্যালয় ছেড়েছে।
শিক্ষার্থীরা অভিযোগে বলেছে, এখানকার নিয়ম কানুন অত্যন্ত কড়া এবং তাদের থাকার জায়গাটি ভেড়ার খামার ঘরের কাছাকাছি। এ জন্য তারা সবসময় মনঃপীড়ায় ভোগে।
শিক্ষার্থী জেনেসিস মরিস জানায়,“ঘাড়ের ক্ষতের জন্য সে গত এক বছর ধরে কোরিয়ান ভেষজ চিকিৎসা নিচ্ছে । অথচ সে যখন বিদ্যালয় ত্যাগ করে ডাক্তররা তাকে ‘ক্যান্সার হয়েছে’ বলে জানায়।” এ অভিযোগের ফলে এখন এ বিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ।
কোরিয়ান বংশোদ্ভুত যাজক সিওং বলেন, এ ধরনের অভিযোগ ভিত্তিহীন। তিনি প্রয়োজনে সরকারি তদন্তের আহবান জানান।
মেক্সিকো সরকার প্রকৃত ঘটনা জানার জন্য ইতিমধ্যে এ বিদ্যালয়ে মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ করেছে।
