২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে জয়পুরহাটে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 03:46 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে জেলা সিভিল সার্জনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। জেলা আধুনিক হাসপাতালে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

বেলা ১১টায় সরকারি মহিলা কলেজে আলোচনা সভায় অধ্যক্ষ ফারুক আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নিতাই পদ দাস, সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস, ডা. মুজিবা খাতুন, ডা. খুরশিদ আলম প্রমুখ।