২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত এক মহিলার মৃত্যু

ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় বার্ড ফ্লুতে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। ২৩ বছর বয়সী এ মহিলা মারা যান ১ এপ্রিল।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 04:53 PM

Updated : 26 Apr 2022, 02:12 PM

ইন্দোনেশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাদিরিন রয়টার্সকে জানান ,তার মৃত্যু যে বার্ড ফ্লুতে হয়েছে এ ব্যাপারে তারা নিশ্চিত। এটি নিয়ে ইন্দোনেশিয়ায় বার্ড ফ্লুতে আক্রান্ত মৃতের সংখ্যা দাড়াল ৭২ এ। এই ভাইরাসে গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন আরো ২০ জন।

নাদিরিন জানান,“আক্রান্ত গৃহপরিচারিকাটি একটি পোষা ঈগলের দেখাশোনা করত । এর মাধ্যমে সম্ভবত সে সংক্রমিত হয়ে থাকতে পারে। সম্প্রতি ইন্দোনেশিয়ার দক্ষিণ জাকার্তায় বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে প্রচুর মুরগি ও পাখি মারা যায়।”

এর আগে ইন্দোনেশিয়ায় যারা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে তারা কোনো না কোনোভাবে মুরগি লালনপালনের সঙ্গে জড়িত ছিল।

এভিয়ান ফ্লু যদিও মুরগি বা পাখিকে সংক্রমিত করে, বিশেষজ্ঞরা আশংকা করছেন মানুষের মধ্যেও এটি ব্যপক হারে ছড়িয়ে পড়তে পারে।

এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকাসহ সারা পৃথিবীতে বার্ড ফ্লুতে এ পর্যন্ত মোট মারা গেছেন ২০০ জন।