গর্ভাবস্থায় বেশী করে গরুর মাংস খেলে ছেলে সন্তানের ক্ষতি
আমেরিকান মহিলারা যারা গর্ভাবস্থায় বেশী বেশী করে গরুর মাংস খান তাদের সন্তানদের জন্য দুঃসংবাদ। তারা কম শুক্রাণুর অধিকারী হয়ে বড় হবে এবং তা প্রভাব ফেলবে তাদের যৌনজীবনে। গবেষকরা মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছেন।
গবেষকরা মনে করেন, নানা ধরনের হরমোন এবং জীবানু দ্বারা আক্রান্ত পশুখাদ্য এর জন্য মূলত দায়ী। রাসায়নিক দ্রব্যাদি গরুকে দ্রুত মোটাতাজা করে তোলে এবং মোটাতাজা হওয়ার পাশাপাশি তারা গ্রহন করে নানা ধরনের জীবানু দিয়ে আক্রান্ত খাবার। গরুকে দ্রুত মোটাতাজা করনের জন্য প্রায় সকল গরু খামারের মালিকরাই খামারের পশুদের হরমোন প্রয়োগ করে থাকে।
“সপ্তাহে সাতবার গরুর মাংস খেয়ে থাকে এমন মহিলার সন্তানের শুক্রানু পরীক্ষা করে দেখা গেছে তাদের শুক্রানুর ঘনত্ব অন্যদের তুলনায় ২৪.৩ শতাংশ কম।” হিউম্যান রিপ্রডাকশন জার্নালে প্রকাশিত এক রিপোর্টে গবেষকরা এমনটাই জানিয়েছেন।
গবেষকরা নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অফ রোশেস্টার মেডিকেল সেন্টারে ২০০০ সাল থেকে ২০০৫ সালের মধ্যে আমেরিকার পাঁচটি শহরের ৩৮৭ জন গর্ভবতী মহিলার স্বামী এবং তাদের মায়েদের উপর এই গবেষনা চালান। তার মধ্যে ৫১ জন হবু বাবার মা মনে করতে পারেন যে তারা এই সন্তান পেটে থাকা অবস্থায় প্রচুর পরিমান গরুর মাংস খেতেন। এদের মধ্যে শতকরা ১৮ ভাগ পুরুষের শুক্রানু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে ‘সাব ফার্টাইল’।
গবেষক দলের প্রধান শানা সোয়ান এই ফলাফলকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করেছেন।
