২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙুর বীজের নির্যাস ত্বক ক্যান্সার প্রতিরোধে সহায়ক

খবরটা বেশ আশাপ্রদ। আঙুর ফলের নির্যাসে যে ধরনের রাসায়নিক দ্রব্য পাওয়া যায় তা ত্বক ক্যান্সার প্রতিরোধে বেশ কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোববার শিকাগোতে আমেরিকান কেমিক্যাল সোসাইটির ২২৩তম বার্ষিক মিটিংয়ে প্রাণীদের উপর চালানো এক সমীক্ষায় এ তথ্য পাওয়ার কথা প্রকাশ করেছেন তারা।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2007, 05:29 PM

Updated : 26 Apr 2022, 02:10 PM

বার্মিংহামের ইউনিভার্সিটি অফ অ্যালাবামার গবেষকরা লোমবিহীন ইঁদুরের উপর অতিবেগুণী রশ্মি প্রয়োগ করেন। কিছু ইঁদুরকে তারা স্বাভাবিক খাবারের সঙ্গে ‘গ্রেপ সিড প্রোঅ্যান্থোসায়ানিডিন” (জিএসপি) মিশিয়ে দেন এবং বাকীদের জিএসপি ছাড়াই খাবার দেন।

গবেষকদলের প্রধান ডা. সন্তোষ কে কাটিয়ার সভায় জিএসপির ত্বক ক্যান্সার উৎপাদনের জন্য দায়ী উপাদান প্রতিহত করার ক্ষমতার কথা জানান।

তারা গবেষণায় দেখতে পান, সূর্যের আলোর কারনে ইঁদুরের পিঠে একধরনের টিউমার দানা বাধতে থাকে। জিএসপি খাবার সমৃদ্ধ ইঁদুরের তা সংখ্যায় ৬৫টি কম সাধারন খাবার গ্রহনকারী ইঁদুরের তুলনায়। তাছাড়াও তুলনামূলকভাবে সেগুলো ৭৮ ভাগ ক্ষুদ্র।

অতিরিক্ত সূর্যালোক ত্বকের সংস্পর্শে এলে তা ত্বকের ক্যান্সার ঘটাতে পারে। এবং এ কারনে প্রতি বছর সারা পৃথিবীতে প্রচুর লোক ত্বক ক্যান্সারে আক্রান্ত হয়। জিএসপির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট। এই অতিবেগুণী রশ্মি প্রতিরোধক অ্যান্টি অক্সিডেন্টই ত্বক ক্যান্সার থেকে রক্ষা করতে পারে।