২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানসিক চাপ কমাতে মাছের তেলের তেমন ভুমিকা নেই

মানসিক চাপ কম রাখার ব্যাপারে ওমেগা ৩ ফ্যাটি এসিডের কিছুটা সম্পর্ক থাকলেও, ওমেগা-৩ একা মানসিক চাপ কম করতে পারে এরকম কোন প্রমাণ মেলেনি বলে চলতি সপ্তাহে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠান মাছের তেল নিয়ে গবেষণার পর দাবি করেছিল মাছের তেল মানসিক চাপ কমাতে পারে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2007, 11:15 AM

Updated : 26 Apr 2022, 02:03 PM

মানসিক চাপ কমানোর ওষুধের সাথে সেবন করলেও যে  ওমেগা ৩ ফ্যাটি এসিড মানসিক চাপ হ্রাসে ভুমিকা রাখতে পারে এরকম প্রমাণও খুব সামান্য বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিয়মিত এ ওষুধ ব্যবহারের আগে এ ব্যাপারে নিশ্চিত হওয়াটা জরুরী বলেও সতর্ক করা হয় সেখানে।

এর আগে কিছু কিছু ঘটনার প্রেক্ষিতে অনেকের কাছেই এরকমটা মনে হয়েছে যে হতাশা বা মানসিক চাপ কমানোর ক্ষেত্রে ওমেগা-৩ এর সম্পর্ক রয়েছে।

ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্র“প এর ড্রাগ এবং থেরাপি বুলেটিনের একটি রিপোর্ট থেকে জানা যায়, তৈলাক্ত মাছ, বাদাম, বীজ, সবুজ শাক সবজিতে প্রচুর পরিমানে ওমেগা-৩ ফ্যাটি এসিড রয়েছে। বুলেটিনে উল্লেখ করা হয়, “ ওমেগা-৩ মস্তিষ্কের রাসায়নিক তথ্য আদান প্রদান, রক্তবাহী ধমনী নিয়ন্ত্রণ ও কেন্দ্রীয় স্নায়ূতন্ত্রে প্রতিরক্ষার কাজে সহায়তা করে। ” ওমেগা ৩ সাপ্লিমেন্ট খুবই সহজলভ্য এবং অনেকে এটা কিনে ব্যবহার করে।

একাধিক গবেষনায় দেখে গেছে মাছের তেল সহজপাচ্য। ওমেগা থ্রি অতিরিক্ত সেবনে যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তা হলো  -  বমি বমি ভাব, দুর্গন্ধযুক্ত ঢেকুরতোলা , পাতলা পায়খানা ইত্যাদি।

ধারণা করা হয় মাছের তেলে প্রাকৃতিক কিছু বিষাক্ত পদার্থ যেমন ডায়োক্সিন, পিসিবি অথবা পারদ থাকতে পারে। একারনে বিশেষজ্ঞরা সেবনের ক্ষেত্রে মাত্রা লঙ্ঘন না করার পরামর্শ দেন।

ওমেগা ৩  বিপুল পরিমানে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় গর্ভধারিনী মহিলাদের এটি স্বল্পমাত্রায় সেবন করা উচিৎ, নতুবা বাচ্চার উপর খারাপ প্রভাব পরতে পারে।