কিছু জন্ম নিয়ন্ত্রন বড়ি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে আমেরিকার পাবলিক সিটিজেন
বাজারে আসা নতুন ধরনের কিছু জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার পাবলিক সিটিজেন নামের একটি পরামর্শক দল। তাদের ভাষ্যমতে, এসব জন্ম নিয়ন্ত্রণ বড়িতে এমন কিছু উপাদান আছে যার কারণে শরীরে ভয়াবহভাবে রক্ত জমাট বাঁধতে পারে। বড়িগুলো পুরাতন জন্ম নিয়ন্ত্রণ বড়ির চেয়েও প্রায় দ্বিগুন ক্ষতিকর বলে মন্তব্য করেন তারা।
এসব অনেকগুলিই বেশিরভাগই বার ফার্মাসিউটিকলস এবং একজো নোবেল এনভি এর শাখা অর্গানন বায়োসায়েন্সেস এর তৈরি। ফুড অ্যান্ড ড্রাগ অ্যামিনিষ্টেশনে (ঋউঅ) আবেদন দাখিল করে পাবলিক সিটিজেন মন্তব্য করেন, এই নতুন বড়িগুলো পুরাতনগুলোর চেয়ে কোনমতেই ভালো নয়।
পরামর্শক দলের স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে, গত বছর অক্টোম্বর মাস পযর্ন্ত ৭৫ লক্ষ ব্যবস্থাপত্রে এইসব কোম্পানির জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পরামর্শ দেয়া হয়েছে। এর মধ্যে জনসন অ্যান্ড জনসন এর অর্থো-সেপ্ট এবং ওয়াটসন ফার্মাসিউটিক্যালস এর বড়িও আছে।
বার কোম্পানির মিরসেট, ভেলিভেট, কারিভা এবং এপ্রিল-২৮ এবং অর্গানন (ঙৎমধহড়হ) কোম্পানির ডিসোজেন নামের জন্ম নিয়ন্ত্রন বড়িগুলোর দিকেও তারা অভিযোগের তর্জনি তুলেছেন।
পুরাতন বড়িতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন হরমোন থাকত। কিন্তু আমেরিকায় বিক্রিত তথাকথিত তৃতীয় প্রজন্মের লেভেল লাগানো এইসব নতুন বড়িতে ভিন্ন ধরনের প্রোজেস্টিন আছে, যা ডিসোজেস্টেল নামে পরিচিত।
এই পরামর্শক দলটি আরো জানায়, এফডিএ এই তথাকথিত তৃতীয় প্রজন্মের জন্ম নিয়ন্ত্রণ বড়ি নিষিদ্ধ করার মাধ্যমে প্রতি বছর শত শত মহিলাকে ভেনাস থ্রম্বসিস রোগের হাত থেকে বাঁচাতে পারে। ভেনাস থম্ব্রোসিসের ফলে শারিরীক অক্ষমতাসহ নানবিধ জটিলতা দেখা দেয়।
জন্ম নিয়ন্ত্রণ বড়িসহ যে কোন হরমোনভিত্তিক জন্ম নিয়ন্ত্রন পদ্ধতিতেই রক্ত জমাট বাধার ঝুঁকি থাকে। এই সমস্যা শরীরের যে কোন জায়গায়ই হতে পারে। এর ফলে ফুসফুস বা শরীরের অন্যান্য ষ্পর্শকাতর অঙ্গে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।
এফডিএ’র মুখপাত্র সুসান ক্রুজান জানিয়েছেন যে তারা পাবলিক সিডিজেন এর আবেদনপত্র পেয়েছেন। সতর্কতার সাথে এটা পর্যালোচনা করা হবে বলে তিনি আশ্বাস দেন।
