২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাক বিরোধী জোটের সম্মাননা পেল 'প্রত্যাশা'

বাংলাদেশ তামাক বিরোধী জোটের 'সম্মাননা ২০০৬' পেয়েছে মাদক বিরোধী সংগঠন 'প্রত্যাশা'। শনিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোটের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 01:09 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ তামাক বিরোধী জোটের 'সম্মাননা ২০০৬' পেয়েছে মাদক বিরোধী সংগঠন 'প্রত্যাশা'। শনিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ তামাক বিরোধী জোটের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি 'হেলথ ব্রিজ ইন্টারন্যাশনাল' এর আঞ্চলিক পরিচালক জেব্রা এফ্রিমসন 'প্রত্যাশা'র চেয়ারম্যান লিয়াকত আলীর হাতে সম্মাননা পদক তুলে দেন। অনুষ্ঠানে জেব্রা এফ্রিমসন তামাক বিরোধী জোটের প্রশংসা করে বলেন, "আমি দীর্ঘদিন ধরে এই জোটের কাছ থেকে তামাক বিরোধী আন্দোলনের বিষয়ে শিখেছি।" জোটের অন্যতম সংগঠন 'কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব' এর সাধারণ সম্পাদক কাজী ফারুক তামাক বিরোধী আন্দোলন এগিয়ে নিতে সবার মধ্যে মানসিক মানসিক প্রস্তুতি তৈরির ওপর জোর দেন। এছাড়া, বাংলাদেশে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পরিচালক আতাউর রহমান মিটন বলেন, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে অনেক উঠতি বয়সী ছেলে ধূমপান করতে শেখে। এই নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। তিনি 'তামাকমুক্ত নির্বাচন' এর দাবি জানান। অনুষ্ঠানে জানানো হয়, ১৯৯২ সাল থেকে নেশাদ্রব্যের ক্ষতিকর দিক সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির কাজ করছে 'প্রত্যাশা'। এছাড়া, সা